রোমানিয়ায় পণ্যবাহী ট্রাক থেকে ৫ বাংলাদেশি উদ্ধার

news-image

নিউজ ডেস্ক : নর্থ মেসিডোনিয়ায় এক সপ্তাহের ব্যবধানে ট্রাক থেকে দুই শতাধিক বাংলাদেশি উদ্ধার হওয়ার পর রোমানিয়ার সীমান্তে পণ্যবাহী ট্রাকে পাওয়া গেছে পাঁচজনকে।

দেশটির ওড়িয়া সীমান্ত পুলিশ বৃহস্পতিবার বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশের এই নাগরিকেরা ‘অবৈধভাবে’ রোমানিয়া থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন।

দেশটির বিহর কাউন্টির বোরস বর্ডার চেক পয়েন্টে নিয়মিত চেকিংয়ের সময় একটি ট্রাক থামায় পুলিশ। ট্রাকের ৩৫ বছর বয়সী চালক বুলগেরিয়ার নাগরিক। ট্রাকে করে বিভিন্ন ধরনের মালামাল তিনি পোল্যান্ডে পাঠাচ্ছিলেন।

পুলিশ ট্রাকে তল্লাশি চালতে গিয়ে ২০ থেকে ৩৫ বছর বয়সী পাঁচজনকে লুকানো অবস্থায় আটক করে।

জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানিয়েছেন, পশ্চিম ইউরোপীয় দেশে ঢোকার উদ্দেশ্য নিয়ে তারা ট্রাকে ওঠেন।

আটকদের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে। তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল কি না, সেটি খতিয়ে দেখার কথা জানানো হয়েছে বিবৃতিতে।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ