রোববার সরাইলে আধাবেলা হরতাল

Hartal Bijoynagorব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রোববার (২৫ জানুয়ারি) আধাবেলা হরতাল ডেকেছে উপজেলা বিএনপি ও ছাত্রদল। দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে তারা এ হরতাল আহ্বান করে। শনিবার (২৪ জানুয়ারি) সকালে সরাইল উপজেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ ইসমাঈল হোসেন উজ্জ্বল হরতালের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০দলীয় জোটের ডাকা অবরোধে নাশকতার অভিযোগ এনে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের দায়ের করা এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রোববার আধাবেলা হরতাল পালন করা হবে।
 
এদিকে হরতালে যেকোন ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়ছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ।

বাংলানিউজ

বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি