রোনালদোর নতুন অর্জন

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো জীবনে কম পুরস্কার জেতেননি। তবে এবারের অর্জনটি (পুরস্কারটি) কিছু জায়গায় ব্যতিক্রম। ফিফা ‘বেস্ট’ কিংবা ব্যালন ডি–অর’র মতো এই পুরস্কার বারবার জেতার সুযোগ নেই। সেজন্য জীবনে একবারই জেতা যায়। আর সেই আরাধ্য পুরস্কারটির নাম হলো ‘গোল্ডেন ফুট’। প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে এই পুরস্কার পেলেন রোনলাদো।

গত ১ ডিসেম্বর এ বছরের গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতেছেন রোনালদো। তবে রোববার ট্রফিটি হাতে পেয়েছেন তিনি। করোনার কারণে ‘বন্ধ দরজা’ পরিবেশের মধ্যে গোল্ডেন ফুট স্মারক তুলে দেয়া হয় ৩৫ বছর বয়সী জুভেন্টাস তারকাকে।

জেনে রাখা ভালো, এই পুরস্কার অর্জনে বয়স হতে হবে ন্যূনতম ২৮ বছর। থাকতে হবে সোনা ফলানো ক্যারিয়ার এবং চালিয়ে যেতে হবে খেলা। এরপরই বিবেচনা করা হয়। পুরস্কারটি তাই নিশ্চিতভাবেই রোনালদোর জন্য বিশেষ কিছু।

সামাজিক যোগাযোগমাধ্যমে সেই স্মারকের ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘গোল্ডেন ফুট পুরস্কার জিতে সর্বকালের সেরাদের সঙ্গে আমার নাম থাকায় সম্মানিত বোধ করছি। আমাকে ভোট দেয়ার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা সমর্থকদের আন্তরিক ধন্যবাদ।’

গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড বিজয়ীদের তালিকা: রবার্তো ব্যাজ্জিও (২০০৩), পাভেল নেভদেদ (২০০৪), আন্দ্রে শেভচেঙ্কো (২০০৫), রোনালদো নাজারিও (২০০৬), ডেল পিয়েরো (২০০৭), রবার্তো কার্লোস (২০০৮), রোনালদিনহো (২০০৯), ফ্রান্সেকো টট্টি (২০১০), রায়ান গিগস (২০১১), ইব্রাহিমোভিচ (২০১২), দিদিয়ের দ্রগবা (২০১৩), আন্দ্রেস ইনিয়েস্তা (২০১৪), স্যামুয়েল ইতো (২০১৫), গিয়ানলুইগি বুফন (২০১৬), ইকার ক্যাসিয়াস (২০১৭), এডিনসন কাভানি (২০১৮), লুকা মদ্রিচ (২০১৯)

প্রসঙ্গত, গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড ২০০৩ সাল থেকে চালু হয়। সংবাদমাধ্যমের একটি প্যানেল প্রথমে ১০ জন ফুটবলারকে নির্বাচন করে থাকে। পরে তাদের মধ্য থেকে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়। চলতি বছর রোনালদো ছাড়াও মনোনয়ন পেয়েছিলেন মেসি, লিইয়েনডস্কি, নেইমার, আগুয়েরো, রামোস, পিকে, সালাহ, কিয়েল্লিনি ও ভিদাল। শেষ পর্যন্ত ভোটে জিতে বাজিমাত করেন রোনালদো।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী