রোজিনার বিরুদ্ধে মামলায় নোয়াবের উদ্বেগ

news-image

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও তার বিরুদ্ধে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। একই সঙ্গে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছে সংগঠনটি।

বুধবার নোয়াব সভাপতি এ. কে. আজাদ এবং সহসভাপতি শহীদুল্লাহ খান বাদল স্বাক্ষরিত এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভেতরে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা, তাকে পুলিশে সোপর্দ করা, তার বিরুদ্ধে ঔপনিবেশিক আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা এবং কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করছে নোয়াব।’

বিবৃতিতে রোজিনা ইসলামের দ্রুত নিঃশর্ত মুক্তি দাবি করে বলা হয়, ‘নোয়াব মনে করে- অনুসন্ধানী ও নির্ভীক সাংবাদিকতার জন্য রোজিনা ইসলাম এখন একটি পরিচিত নাম। এমন একজন পেশাদার সাংবাদিককে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের ভেতরে প্রায় ছয় ঘন্টা আটকে রেখে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করা অকল্পনীয় এবং সভ্যতা ও শালীনতা বিবর্জিত কাজ। নোয়াব এর তীব্র নিন্দা জানাচ্ছে।’

‘নোয়াব সাংবাদিকদের স্বার্থরক্ষায় সর্বদা সমর্থন দিয়ে যাবে’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘মালিক কর্তৃপক্ষ এবং সাংবাদিকদের মিলিত বিনিয়োগ ও পরিশ্রমেই সংবাদপত্র প্রকাশিত হয়। রোজিনা ইসলামের প্রতি করা অন্যায় আচরণ পেশা হিসেবে সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতাকেও ক্ষুন্ন করেছে বলে মনে করছে নোয়াব।’

এতে বলা হয়, ‘নোয়াব অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করছে এবং সচিবালয়ে যারা তাকে হেনস্তা, নির্যাতন করেছে তাদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে।’

এরআগে পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার রোজিনা ইসলাম সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে বেলা তিনটা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত ৫ ঘণ্টার বেশি সময় তাকে একটি কক্ষে আটকে রেখে শারিরীক ও মানসিকভাবে হেনস্তা করা হয়। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

রাত ৯টার দিকে রোজিনাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়। পরে রাতে তার বিরুদ্ধে ফৌজদারি দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় এবং অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের ৩ ও ৫ ধারায় শাহবাগ থানায় মামলা করা হয়।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন