রোজিনাও ভুল করতে পারেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মানুষ ভুলত্রুটির ঊর্ধ্বে নয়, সাংবাদিক রোজিনা ইসলামেরও ভুল হতে পারে। কিন্তু তিনি যাতে সুবিচার এবং কারা হেফাজতে যথাযথ সম্মান পান, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা হচ্ছে। তাকে গ্রেপ্তারের ঘটনায় নিরপেক্ষ তদন্তের বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। বিষয়টিকে আবেগতাড়িতভাবে না দেখে বাস্তবতার নিরিখে বিচারের আহ্বান জানান মন্ত্রী।

বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে তিনি এসব কথা বলেন। এর আগে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নেতারা রোজিনা ইসলামের মুক্তি দাবিতে মন্ত্রীকে স্মারকলিপি দেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) নেতারাও এ সময় একই দাবি জানান।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, তাদের মূল দাবি হচ্ছে- নিরপেক্ষ তদন্ত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত নয়, নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনের অনুরোধ করেছেন তারা। তিনি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। রোজিনা ইসলাম যাতে ন্যায়বিচার পান ও কারা হেফাজতে যথাযথ সম্মান পান তা নিশ্চিতে শুরু থেকে চলমান প্রচেষ্টা অব্যাহত রাখারও অঙ্গীকার করেন তিনি।

সাংবাদিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, বিষয়টিকে আবেগতাড়িত না হয়ে বাস্তবতার নিরিখে বিচার করতে হবে। কেউ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ মাত্রই ভুল করে। যে কেউ যে কোনো সময়েই ভুল করতে পারেন। রোজিনা ইসলামও ভুল করতে পারেন। মন্ত্রী হিসেবে তিনি সাংবাদিকদের সঙ্গে রয়েছেন। তাদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে দেখে যতটুকু করার সেটুকু করার সর্বোচ্চ প্রচেষ্টা তার থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন ডিআরইউ সভাপতি মুরসালীন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস, সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী