রোজার আগেই পাপুলের আসনে ভোট

news-image

অনলাইন ডেস্ক : লক্ষ্মীপুর-২ সংসদীয় আসনের উপনির্বাচনে রোজার আগেই ভোটগ্রহণ করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন কবিতা খানম।

নৈতিক স্থলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুলের পদ বাতিল করা হয়। ওই আসন শূন্য ঘোষণা করে সোমবার গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়। তাতে বলা হয়, নৈতিক স্থলনজনিত ফৌজদারি অপরাধে চার বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হওয়ায় সংবিধানের ৬৬ (২) (ঘ) অনুচ্ছেদ বিধান অনুযায়ী তিনি সংসদ সদস্য পদে থাকার যোগ্য নন। রায় ঘোষণার দিন গত ২৮ জানুয়ারি থেকে ওই আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এ বিষয়ে নির্বাচন কমিশনার কবিতা খানম বলেন, লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। আজ (মঙ্গলবার) এ সংক্রান্ত চিঠি পেয়েছি। ওই আসনে নির্বাচনের বিষয়ে শিগগিরই বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, সামনে যেহেতু রোজা আছে। রোজা অবশ্যই বিবেচনায় নেওয়া হবে। রোজার সময় সাধারণত কোনো নির্বাচন দেওয়া হয় না। তবে রোজার পর নির্বাচন করতে হলে যদি ৯০ দিনের সময়সীমা পার হয়ে যায়, সে ক্ষেত্রে রোজার আগেই নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী