রোববার থেকে কলকাতায় বিমানের ফ্লাইট

news-image

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামীকাল রোববার থেকে কলকাতায় ফ্লাইট শুরু করতে যাচ্ছে। আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

বিমান এয়ারলাইনস ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ভারতের কলকাতায় ১ নভেম্বর থেকে নিয়মিত ফ্লাইট চলবে বিমানের। ভারতে যাওয়ার পর নিজ খরচে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে যাত্রীদের।’

এ ছাড়া করোনা পরীক্ষা করে বাংলাদেশ থেকে যেতে হবে। করোনা পরীক্ষা ও ভ্রমণ-সংক্রান্ত যাবতীয় তথ্য বিমানের ওয়েবসাইটে (www.biman-airlines.com) পাওয়া যাবে।

করোনাভাইরাসের কারণে দীর্ঘ সাত মাসের বেশি সময় পর ভারতে যাচ্ছে বিমান। করোনা মহামারি দেখা দিলে গত ১২ মার্চ থেকে ভারতের সঙ্গে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী