রুবেলের জামিন আবেদন রবিবার

qgqaiv0d1-290x339আদালত প্রতিবেদক :নাজনীন আক্তার হ্যাপির মামলায় কারাবরণকারী ক্রিকেটার রুবেল হোসেনের পক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে রবিবার জামিন আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী সঞ্জয় চক্রবর্তী।
আইনজীবী সঞ্জয় চক্রবর্তী বলেছেন, ‘ম্যাজিস্ট্রেট আদালত রুবেলের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। তাই আমরা তার পক্ষে দায়রা জজ আদালতে জামিনের আবেদন করব।’
ঢাকা মহানগর আদালতে বৃহস্পতিবার সকালে রুবেল আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে মহানগর হাকিম আনোয়ার সাদাত তা নামঞ্জুর করে এই আদেশ দিয়েছেন। হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় বৃহস্পতিবার সকালে রুবেল তার আইনজীবী ব্যারিস্টার মনিরুজ্জামানের মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন।
অপরদিকে নাজনীন আক্তার হ্যাপির আইনজীবী তুহিন হাওলাদার জামিনের ঘোর বিরোধিতা করেছেন এদিন।
উল্লেখ্য, গত বছরের ১৩ ডিসেম্বর মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে (মামলা নং-৩৭) নাজনীন আকতার হ্যাপি (১৯) বাদী হয়ে রুবেল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান