রিহানার প্রেমে পাগল বোল্ট! প্রস্তাবে সাড়া মিলল না

rihanna_111092_0স্পোর্টস ডেস্ক : মাঠে কখনো না হারলেও নারীর কাছে হেরে গেলেন জামাইকান স্প্রিন্টার উসাইন বোল্ট। পপ তারকা রিহানাকে প্রেমের প্রস্তাব পাঠালেও তার ডাকে সাড়া দেননি মার্কিন এই সঙ্গীত শিল্পী।

কলকাতার গণমাধ্যমের খবর, তিন বছর আগে পপ তারকা রিহানার প্রেমে পড়েছিলেন। তাকে ডেটে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলেন। কিন্তু কোনও ভাবেই বোল্টের ডাকে সাড়া দেননি রিহানা। সম্প্রতি এই তথ্য ফাঁস করেছেন খোদ বোল্ট।

বোল্ট জানিয়েছেন, ২০১৩ সালে রিহানার প্রেমে তিনি পাগল ছিলেন। তার সঙ্গে ‘ডেট’-এ যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু রিহানার কাছ থেকে এখনও পর্যন্ত কোনও জবাব পাননি বোল্ট। রিহানার প্রেমিক ড্রেক-কে নিয়েও মজা করতে ছাড়েননি বোল্ট।

তার কথায়, ‘সমস্ত ভালবাসাই ও এক জনকে দিয়ে দিচ্ছে। কিন্তু আমার সঙ্গে ওর কোনও তুলনা হয়, বলুন? আমি লম্বা, হ্যান্ডসাম। আই অ্যাম ডার্ক। আই অ্যাম দ্য গ্রেটেস্ট।’

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ