রিজওয়ানের ব্যাটে হোয়াইনওয়াশ এড়ালো পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। দ্বিতীয় ম্যাচে মোহাম্মদ হাফিজ ৯৯ রানের ইনিংস খেললেও দলীয় ব্যর্থতায় জেতা হয়নি পাকিস্তানের। তবে সিরিজের শেষ ম্যাচে মোহাম্মদ রিজওয়ানের দুর্দান্ত এক ইনিংসে ভর করে ধবলধোলাই এড়িয়েছে মিসবাহ উল হকের শিষ্যরা।

বাবর আযমের অনুপস্থিতিতে টেস্ট সিরিজের প্রথমটিতে নেতৃত্ব পেয়েছেন ওপেনার ও উইকেটরক্ষক রিজওয়ান। তার পরের দিনই শেষ টি-২০ ম্যাচে তিনি খেলেছেন ৮৯ রানের ইনিংস। তার ৫৯ বলে ১০ চার ও তিন ছক্কায় সাজানো ওই ইনিংসে ভর করেই ৪ উইকেটে জয় পেয়েছে সফরকারীরা। জয়টা অবশ্য আরও বড় হতে পারতো। তবে রান তাড়ায় শেষ ৩০ রানে ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান।

আগের দুই ম্যাচে শুরুতে ব্যাট করে হেরেছিল পাকিস্তান। শেষ টি-২০তে শুরুতে ব্যাট করা কিউইরা থামে ৭ উইকেটে ১৭১ রানে। দলের হয়ে ওপেনার মার্টিন গাপটিল ১৯ এবং টিম সেইফার্ট ৩৫ রান করেন। কেন উইলিয়ামসন ফিরে যান ১ রান করে। পরে ডেভন কনওয়ে করেন ৬৩ রান। তার ইনিংসটি ৪৫ বলে সাত চার ও এক ছক্কায় সাজানো ছিল। এছাড়া শেষ দিকে গ্লেন ফ্লিপস করেন ২০ বলে ৩৫ রান।

জবাব দিতে নামা পাকিস্তান এ ম্যাচে ভালোই শুরু করে। ওপেনার রিজওয়ান একপাশে ছিলেন অবিচল। তবে অন্য তরুণ ওপেনার হায়দার আলী ১১ রান করে ফিরে যান। তিনে নেমে দারুণ ফর্মে থাকা মোহাম্মদ হাফিজ করেন ২৯ বলে ৪১ রান। দুই উইকেটে সফরকারীরা তুলে ফেলে ১১২ রান। পরের সহজ পথটা পাড়ি দিতেই বরং কষ্ট হয়েছে পাকিস্তানের। ম্যাচ জয়ের কৃতিত্ব তাই রিজওয়ানকেই দিতে হবে। দল জিতলেও তিনি অবশ্য শেষ ওভারে আউট হয়ে ফেরেন।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী