রিও অলিম্পিকের প্রথম সোনা যুক্তরাষ্ট্রের

giniস্পোর্টস ডেস্ক : চার বছর আগে লন্ডন অলিম্পিকে সবচেয়ে বেশি সোনার পদক ছিল যুক্তরাষ্ট্রের। রিও ২০১৬ অলিম্পিকের প্রথম সোনাও তাদেরই, আজ যেটি এসেছে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে। চীনের দু লিকে হারিয়ে ভার্জিনিয়া থ্রেশার জিতে নিয়েছেন এবারের গেমসের প্রথম সোনা। লন্ডনে পদকজয়ীর তালিকায় যুক্তরাষ্ট্রের ঠিক পেছনে থাকা চীনের দুই শুটার জিতেছেন রুপা ও ব্রোঞ্জ।

বেশ রোমাঞ্চ ছড়িয়েই নিষ্পত্তি হলো রিও অলিম্পিকের প্রথম সোনার পদকের। সোনা ও রুপার মধ্যে ব্যবধান ছিল মাত্র এক পয়েন্টের। শেষ শটে স্নায়ুচাপ ধরে রাখার পুরস্কারই পেলেন ১৯ বছর বয়সী থ্রেশার। ডিওডোরোর শ্যুটিং ভেন্যুতে ১০ মিটার এয়ার রাইফেলে শেষ শটের পর থ্রেশারের পয়েন্ট দাঁড়ায় ২০৮। যা কিনা ২০০৪ এথেন্স অলিম্পিকের সোনাজয়ী লির চেয়ে মাত্র এক বেশি।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ