রাস্তায় হাঁটুপানি মুম্বাইয়ে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রবল বর্ষণে ভারতের মুম্বাইয়ের বেশির ভাগ রাস্তায় হাঁটুপানি। জলাবদ্ধতার কারণে সেখানকার ট্রেন চলাচল বন্ধ হওয়ার উপক্রম। গত ১০ বছরের মধ্যে সেখানে এবার সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে।

পিটিআইয়ের খবরে জানানো হয়, সান্তাক্রুজ এলাকায় গত বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ২৮৩.৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গত ১০ বছরে এটি রেকর্ড পরিমাণ বৃষ্টি। মুম্বাইয়ের কোলাবা শহরে ২০৮.৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

কর্মমুখী মানুষেরা ঘর থেকে বের হতে পারছেন না। ট্যাক্সি ও রিকশাচালকেরাও বিপর্যস্ত। আবহাওয়া বিভাগ বলছে, মুম্বাইয়ে এই ভারী বৃষ্টি আরও কয়েক দিন থাকবে। দেশটির শিক্ষা মন্ত্রণালয় বলছে আজ শনিবার মুম্বাইয়ের স্কুল ও কলেজগুলো বন্ধ থাকবে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান