রানে চাপা পড়তে যাচ্ছে জিম্বাবুয়ে

ZIMBABWE-CRICKETস্পোর্টস ডেস্ক : ২০১০ সালে টেস্ট অভিষেকে সেঞ্চুরি করেছিলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ব্যাটসম্যান টেস্ট অধিনায়কত্বের অভিষেকেও সেঞ্চুরি প্রায় পেয়ে গিয়েছিলেন। আজ বুলাওয়ে টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি থেকে ৯ রানের দূরত্বে আউট হয়েছেন উইলিয়ামসন। অধিনায়ক না পারলেও সেঞ্চুরি পেয়েছেন ওপেনার টম ল্যাথাম। জিম্বাবুয়েকে বড় রানের নিচে চাপা দেওয়ার পথেই এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড।

দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৩১৫ রান তুলেছে সফরকারীরা। জিম্বাবুয়ের প্রথম ইনিংসের চেয়ে এখনই ১৫১ রানে এগিয়ে নিউজিল্যান্ড। বিনা উইকেটে ৩২ রান নিয়ে দিন শুরু করা নিউজিল্যান্ড প্রথম উইকেট হারায় ৭৯ রানে। এরপর দ্বিতীয় উইকেটে ল্যাথামকে নিয়ে ১৫৬ রানের জুটি উইলিয়ামসনের। ল্যাথাম চতুর্থ টেস্ট সেঞ্চুরিটা পেয়েছেন চা-বিরতির পরে।

অবশ্য ৮৫ রানেই ফিরতে পারতেন এই ওপেনার। মিডিয়াম পেসার চামু চিবাবার বলে উইকেটের পেছনে ক্যাচ তুলেছিলেন। কিন্তু বদলি উইকেটকিপার ব্রায়ান চারি সেটি নিতে পারেননি। মূল উইকেটকিপার রেজিস চাকাভার অসুস্থতায় উইকেটের পেছনে দাঁড়ানো চারি আরও দুটি সুযোগ নষ্ট করেছেন। ক্রিকইনফো।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ