রানওয়ে থেকে ছিটকে হ্রদে পড়ল উড়োজাহাজ

news-image

যাত্রীবাহী একটি উড়োজাহাজ রানওয়ে থেকে পাশের অগভীর হ্রদের পানিতে ছিটকে পড়েছে। শুক্রবার সকালে মাইক্রোনেশিয়ার চুক আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে ওই হ্রদে উড়োজাহাজটি ছিটকে পড়ে। এই ঘটনার পর উড়োজাহাজটিতে থাকা ৩৬ যাত্রী ও ১১ জন ক্রু সবাইকে উদ্ধার করা হয়েছে। তবে ৪ জন গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

পাপুয়া নিউগিনির দ্য এয়ার নিউগিনির ওই উড়োজাহাজটি ছিটকে পড়ার পর উপকূলের অগভীর হ্রদের পানিতে উড়োজাহাজটির ওপরের অংশ ভাসতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলেরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন।

বিবিসি জানিয়েছে, উড়োজাহাজটি মাইক্রোনেশিয়ার পোনাপে দ্বীপ থেকে পাপুয়া নিউগিনির রাজধানী মোরসবির উদ্দেশে উড্ডয়নের চেষ্টা করে ব্যর্থ হয়। বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে এই ঘটনা ঘটেছে বলে এয়ারলাইনসটির প্রাথমিক তদন্তে বলা হয়েছে।

দেশটির স্থানীয় হাসপাতালের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেন, উড়োজাহাজটি ছিটকে পড়ার পর চার যাত্রী আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

উড়োজাহাজের ভেতর আটকে পড়া যাত্রীদের উদ্ধারে চেষ্টা চলছে। ছবি: এএফপি

উড়োজাহাজটির যাত্রী বিল জেনিস বলেন, ‘ভেবেছিলাম অমরা অবতরণ করেছি। পরক্ষণে দেখলাম প্লেনের পাশে একটি জলাশয়, সেখান থেকে পানি আসছিল। উদ্ধারকারীরা সেখানে পৌঁছানোর আগেই কেবিনের ভেতর কোমর সমান পানি হয়ে যায়।’

এই দুর্ঘটনার শিকার এক যাত্রী হাসপাতালে গিয়ে চিকিৎসকের কাছে সেই পরিস্থিতি কথা বর্ণনা করতে গিয়ে বলেন, প্লেনটি পতনের সঙ্গে সঙ্গে দরজা খুলে গিয়েছিল, ভয়ে সেখানে সবাই হইচই করছিল। প্রত্যেকেই প্লেন থেকে বের হওয়ার জন্য চেষ্টা করছিলেন। ভাগ্যক্রমে সেখানে প্রায় ২০টি নৌকা ছিল। নৌকায় থাকা লোকজন তাঁদের প্লেন থেকে উদ্ধার করেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত