রাজপথে হেলমেট বাহিনীকে দেখতে চাই না : মামুনুল

news-image

নিউজ ডেস্ক : নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় ডাকা হরতা‌লে কোনো হেলমেট বাহিনীকেও রাজপথে দেখতে চান না বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মামুনুল হক।

শনিবার সন্ধ্যায় খিলগাঁওয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আগামীকাল সরকারি দলের (আওয়ামী লীগ) কোনো কর্মসূচি নেই। কাজেই আমাদের হরতালের দিন সরকারি দলের কাউকে রাজপথে দেখতে চাই না। স্পষ্ট করে বলতে চাই, আমাদের আন্দোলন সরকারের বিরুদ্ধে নয়। এই আন্দোলন নাস্তিক-মুরতাদের বিরুদ্ধে।

মামুনুল আরও বলেন, সংঘাতমূলক কোনো কর্মসূচি আমাদের ছিল না। ইচ্ছা করলে আমার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে প্রতিহত করতে পারতাম বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী