রণবীরকে এড়িয়ে চলতে হোয়াটস্‌অ্যাপ গ্রুপ ছাড়লেন ক্যাট!

3বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন হল তাদের সম্পর্ক ভেঙে গিয়েছে। এখন তাদের দু’জনকে আর এক সঙ্গে দেখাই যায় না। তারা হলেন-রণবীর-ক্যাটরিনা।

সম্প্রতি এক বন্ধুর জন্মদিনের পার্টিতে অনেক ক্ষণ দু’জনকে কথা বলতে দেখা যায়। এই খবরে অনেকেরই ধারণা হয়, আবার হয়তো কাছাকাছি আসতে চলেছেন তারা।

বি-টাউনে এমন জল্পনাও দানা বাঁধে যে, ক্যাটরিনা নাকি সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাবও দিয়েছেন রণবীর কাপূরকে। কিন্তু একটা নতুন খবর সে জল্পনায় ইতি টেনেছে। কী সেই খবর?

বলিউডের একটি মিডিয়া জানাচ্ছে, খুব সম্প্রতি নাকি বন্ধুদের একটি হোয়াটস্‌অ্যাপ গ্রুপ ছেড়ে বের হয়ে গিয়েছেন ক্যাট। বন্ধুদের ওই গ্রুপে নাকি রণবীর কাপূরও ছিলেন।

ওই মিডিয়া রিপোর্টের দাবি, রণবীরকে এড়িয়ে চলতেই এই গ্রুপ ছাড়লেন ক্যাটরিনা!! তবে এখানেই শেষ নয়। এর পাল্টা জবাবে কাপূর খানদানের হোয়াটস্‌অ্যাপ গ্রুপ থেকেও নাকি ছেঁটে ফেলা হয়েছে ক্যাটরিনাকে!

সুতরাং, কাছে আসা তো দূর, নিজেদের মধ্যে ক্রমশই দূরত্ব বাড়াচ্ছেন রণবীর-ক্যাটরিনা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত