রংপুরের কোচ হলেন জার্গেনসেন

news-image

বিপিএলের তৃতীয় আসর মাঠে গড়াবে ২২ নভেম্বর। আর তাই দল গোছাতে  ব্যস্ত সবগুলো ফ্র্যাঞ্চাইজি। রংপুর রাইডার্স নিলামে বাজিমাত করার পর এবার কোচও হিসেবেও পেয়েছে বাংলাদেশ দলের প্রাক্তন কোচ শেন জার্গেনসেনকে। রংপুর রাইডার্স তাকে দলে নিতে পারায় বাংলাদেশের দায়িত্ব ছাড়ার ১৮ মাস পর আবার বাংলাদেশে আসছেন তিনি। 
রংপুর রাইডার্সের মালিক রফিকুল ইসলাম এ বিষয়ে নিশ্চিত করে বলেন, শেন জার্গেনসেনের সঙ্গে আমাদের একটি চুক্তি হয়েছে। তিনি আমাদের দলের প্রধান কোচ হচ্ছেন। আশা করছি এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে আসবেন তিনি। ২০১৪ সালের মে মাসে বাংলাদেশ দলের প্রধান বোলিং কোচের দায়িত্ব ছেড়ে চলে যান শেন জার্গেনসেন। এরপর সাবেক বোলার মোহাম্মদ রফিক বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত বোলিং কোচের দায়িত্ব পালন করেন।
 
জার্গেনসেন ১৯ মাস বাংলাদেশ দলের দায়িত্ব পালন করেছিলেন।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান