যে দেশ প্রথম বোরখা নিষিদ্ধ করেছিলো

1447955253অনলাইন ডেস্ক : ইসলাম ধর্মাবলম্বী মহিলারা বোরখা পরে থাকেন। সারাবিশ্বে মুসলিম রমনীদের ক্ষেত্রে বোরখা পড়ার নিষেধাজ্ঞা না থাকলেও সাম্প্রতিক সময়ে পৃথিবীর অনেক দেশেই বোরখা পরা নিষিদ্ধ হয়ে গেছে। ২০১০ সালে ফ্রান্স যখন প্রথম বোরখা নিষিদ্ধ করে তখন তা ইউরোপে তীব্র বিতর্ক সৃষ্টি করে। ইউরোপে ফ্রান্সই ছিল প্রথম দেশ যারা বোরখা পড়া নিষিদ্ধ করে।

পশ্চিম ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম ফ্রান্সেই। ফ্রান্সে প্রায় পঞ্চাশ লাখ মুসলিম বসবাস করে। কিন্তু ফ্রান্সে যখন এই আইন জারি করা হয় তখন ফ্রান্সে মাত্র ২০০০ মুসলিম মহিলা বোরখা পড়তো।

সে সময়ের ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ঘোষণা করেন যে ফ্রান্সে বোরখা পড়া চলবে না। ফ্রান্সের ধর্মনিরপেক্ষতার আদর্শের সঙ্গে এটিকে সংঘাতপূর্ণ বলে বর্ণনা করেন তিনি।

ফ্রান্সে আইন আছে বোরখা পড়া অবস্থায় ধরা পড়লে তাকে ৩২ হাজার মার্কিন ডলার পর্যন্ত জরিমানা দিতে হবে। ফ্রান্সের মুসলিমরা এই আইনের বিরুদ্ধে ইউরোপীয় মানবাধিকার আদালত পর্যন্ত গিয়েছিল কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি।

তবে ফ্রান্স ছাড়াও পৃথিবীর অন্যান্য অনেক দেশেও বোরখা পরা নিষিদ্ধ। ফ্রান্সের পথ ধরে ২০১২ সালে বেলিজিয়ামে একই ভাবে নিষিদ্ধ করে বোরখা। নেদারল্যান্ডসে ২০১৫ সালের মে মাসে বোরখা নিষিদ্ধ করা হয়। নেদারল্যান্ডসের স্কুলগুলোতে ২০০৭ সালে বোরখা বা মুখ ঢাকা নিকাব নিষিদ্ধ করা হয়। কিন্তু এই নিষেধাজ্ঞা পরে সারা দেশে কার্যকর করা হয়েছে। এছাড়াও সুইজারল্যান্ড, ইতালিতেও বোরখা পরা নিষিদ্ধ।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ