যে দেশ থেকেই ভ্যাকসিন আসুক সবাই পাবেন : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন যে দেশ থেকেই আসবে সঙ্গে সঙ্গে সংগ্রহ করা হবে। ভ্যাকসিন এলে কেউ যেন বাদ না যায় সেই চেষ্টা চালাচ্ছে সরকার। সবাই ভ্যাকসিন পাবেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত সিলেটের খেলোয়াড়, প্রশিক্ষক ও ক্রীড়া সংগঠকদের প্রধানমন্ত্রীর আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকারের বিভিন্ন পদক্ষেপের কারণে পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় আমাদের দেশে মহামারির প্রাদুর্ভাব অনেক কম হয়েছে। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাসের সঙ্কট মোকাবিলায় অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করছেন। তিনি ব্যবসায়ী, পেশাজীবী, চাকরিজীবী, ক্ষুদ্র ব্যবসায়ীর পাশাপাশি খেলোয়াড়, সংস্কৃতিকর্মী, সমাজকর্মীসহ বিপদগ্রস্ত সব মানুষের পাশে দাঁড়িয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে করোনা পরিস্থিতি মোকাবিলায় ৬৮ হাজার জনপ্রতিনিধির মধ্যে মাত্র ৫৩ জন জনপ্রতিনিধি কারচুপির সঙ্গে জড়িত। তাদের প্রত্যেকেরই শাস্তি নিশ্চিত করা হয়েছে। এটা সুশাসনের অনন্য নজির।

ড. এ কে আব্দুল মোমেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে রফতানি কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার।

সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম, আওয়ামী লীগ নেতা বিজিৎ চৌধুরী প্রমুখ।

পরে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিমের কাছ থেকে জেলার ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টনসহ বিভিন্ন ক্যাটাগরির ৪৫ জন খেলোয়াড় অনুদানের চেক সংগ্রহ করেন।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ