যে খাবার ও ব্যায়াম শিশুর উচ্চতা বাড়াবে

news-image

অনলাইন ডেস্ক : অনেক সময় দেখা যায় শিশুর বয়স অনুযায়ী তাদের উচ্চতা বাড়ে না। যার কারণে চিন্তিত হয়ে পড়েন বাবা-মা। তবে এ বিষয়ে চিন্তিত হওয়ার প্রয়োজন নেই। শিশুদের নিয়মিত কিছু ব্যায়াম করালে এবং খাবারের প্রতি যত্ন নিলে এই সমস্যার সমাধান পাওয়া সম্ভব। অনেক খাবার আছে যা খেলে আপনার শিশুর উচ্চতা বাড়াতে সাহায্য করবে।

১। ভারসাম্যপূর্ণ খাদ্যগ্রহণ শিশুদের উচ্চতা বাড়াতে সাহায্য করে। প্রতিদিনের খাদ্যতালিকায় দুধ, দুধ থেকে তৈরি খাবার, তাজা জুস, সবজি রাখা জরুরি। দুধ কেবল সম্পূর্ণ স্বাস্থ্যকে দেখভাল করবে না, এর মধ্যে থাকা প্রয়োজনীয় মিনারেলস, যেমন ক্যালসিয়াম এগুলো হাড়ের বৃদ্ধিকে ভালো রাখবে। তাই দৈনন্দিন খাদ্য তালিকায় পনির, দই ইত্যাদি দুগ্ধজাত খাবার রাখতে হবে।

২। শিশুকে সারাদিন পড়ার টেবিলে বসিয়ে না রেখে ব্যায়াম এবং খেলাধুলা করতে উৎসাহিত করুন। ক্রিকেট, ফুটবল, বাস্কেটবল, ভলিবল, টেনিস, সাঁতার শেখাতে পারেন। এ ছাড়া কিছু স্ট্রেচিং ব্যায়াম করাতে পারেন। যেমন: হ্যাঙ্গিং বারস, স্কিপিং রোপস- এগুলো শরীরকে সক্রিয় করতে কাজ করবে।

৩। এটা প্রমাণিত যে ঘুমন্ত অবস্থায় শরীরের বৃদ্ধি হয় এবং পর্যাপ্ত বিশ্রাম টিস্যুকে সতেজ করে। তাই বাড়ন্ত শরীরে ঘুম খুব জরুরি। অন্তত আট থেকে ১১ ঘণ্টা গভীর ঘুম শরীরের উচ্চতা বাড়াতে প্রয়োজন।

৪। পানি ক্যাফেইন, কার্বোনেট জাতীয় খাবার থেকে শিশুকে দূরে রাখুন। প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করান। পানি পান শরীরের বিষাক্ত পদার্থ দূর করে শরীরের বিপাক ক্ষমতা বাড়ায় এবং হাড়ের বৃদ্ধিতে কাজ করে।

৫। সঠিক শ্বাসের ব্যায়াম মানসিক চাপ দূর করে এই ব্যায়াম শরীরের বৃদ্ধিতেও সাহায্য করে। এ ধরনের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম শিশুকে শেখান। এ ছাড়া কিছু ইয়োগা রয়েছে যা শরীরকে সঠিকভাবে বাড়তে সাহায্য করে। তাই ফিটনেস প্রশিক্ষকের পরামর্শ নিয়ে উচ্চতা বাড়বে এমন ইয়োগা প্রশিক্ষণ শিশুকে করাতে পারেন।

(সুত্র– টাইমস অব ইন্ডিয়া)

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী