যে কারণে শীতকালে আমন্ড বাদাম খাবেন​

news-image

নিউজ ডেস্ক : দুয়ারে কড়া নাড়ছে শীত। শীতকাল যেমন এসেছে, তেমন সঙ্গে নিয়ে এসেছে অনেক অসুখও। তার জন্য প্রথম থেকেই লাইফস্টাইল এবং খাদ্যাভ্যাসে নজর দেয়া দরকার। করোনা পরিস্থিতিতে বিশেষজ্ঞরা শুরু থেকেই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপর তাগিদ দিচ্ছেন। শীতকালে শরীর গরম রাখতে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ সাহায্য করে আমন্ড বাদাম।

আমন্ড বাদামের উপকারিতা সম্পর্কে আমাদের অজানা নয়। হজমশক্তি উন্নত করার সঙ্গে সঙ্গে মস্তিষ্ক সচল রাখতেও সাহায্য করে। এছাড়াও হাড় এবং দাঁতের জন্য দারুণ উপকারী আমন্ড। কিন্তু শীতকালে কেন আমাদের নিয়মিত আমন্ড বাদাম খাওয়া দরকার?

১. আমন্ড বাদামে রয়েছে একাধিক উপকারি উপাদান। যা মস্তিষ্কের উন্নতি ঘটাতে সাহায্য করে। মস্তিষ্ক সচল রাখার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি উন্নত করে আমন্ড। এতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন ই মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী।

২. আমন্ড বাদামে এমন কিছু উপাদান পাওয়া গিয়েছে, যাতে দেখা গিয়েছে মস্তিষ্কের কোষগুলির বৃদ্ধি ঘটাতে সাহায্য করেছে। আমন্ড বাদামে থাকা ভিটামিন ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্ক উন্নত করতে সাহায্য করে। এতে থাকা ম্যাগনেসিয়াম স্নায়ুগুলিকে সচল রাখতে সাহায্য করে।

৩. আমন্ড বাদামে থাকা ক্যালসিয়াম হাড় এবং দাঁত মজবুত রাখতে সাহায্য করে। শীতকালে শিশুদের আরও বেশি পরিমাণে আমন্ড বাদাম খাওয়া প্রয়োজন।

৪. শরীরে এনার্জি বাড়াতে সাহায্য করে আমন্ড বাদাম। স্ন্যাকসে অন্য যেকোনও খাবারের পরিবর্তে একমুঠো আমন্ড বাদাম খেলে শরীর সুস্থ থাকবে এবং এনার্জিও বেশি থাকবে শরীরে।

৫. কোভিড মহামারি পরিস্থিতিতে তো অবশ্যই, এছাড়া সমস্ত সময়ই আমন্ড বাদাম স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়াও, মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়া প্রতিরোধ করে বলে জানাচ্ছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী