যে কারণে জনপ্রিয়তা হারাচ্ছে আইপিএল!

iplস্পোর্টস ডেস্ক : তাহলে কি আইপিএলে অরুচি এসে গিয়েছে ভারতীয়দের? গ্যালারি অনেকটা ফাঁকা থাকছে। অথচ এমন তো হওয়ার কথা ছিল না। গত কয়েকবছরে তো গ্যালারিতে জনবিস্ফোরণ দেখা গিয়েছিল। রাতের খেলা হক বা দুপুরের, পুরোদস্তুর হাজির থাকতেন দর্শকরা। ক্রিকেটাররাও দারুণ মেজাজে খেলতে পারতেন। কারণ দর্শকদের উৎসাহ, উদ্দীপনা তো ক্রিকেটারদের ভাল থেকে আরও ভাল খেলতে সাহায্য করে। কিন্তু এবার যে ছবি দেখা যাচ্ছে, তাতে গ্যালারি কিন্তু ধিকাংশই ফাঁকা থেকে যাচ্ছে। গ্যালারির যে যে জায়গায় মানুষের ভিড়, বেছে বেছে সেখানেই ক্যামেরা ধরা হচ্ছে। তাই টেলিভিশনের পর্দায় যারা খেলা দেখছেন, তারা ব্যাপারটা বুঝতে পারছেন না। কিন্তু আইপিএলের সঙ্গে যারা ওতোপ্রতোভাবে জড়িয়ে তারা ভালই বুঝতে পারছেন বিষয়টা। পাঞ্জাব ক্রিকেট সংস্থার প্রধান এমপি পাণ্ডব যেমন বলছেন, ‘আইপিএলের আগে প্রায় প্রতিটি কেন্দ্রে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে। সময় একটু লাগবে। সবচেয়ে বড় কথা, আইপিএল হল বিনোদন।’ অনেকের আবার বক্তব্য, আইপিএল ও টি টোয়েন্টি বিশ্বকাপ একই ফরম্যাটের। লোকে বিশ্বকাপই দেখে ফেলেছে। তাই উৎসাহ হারিয়েছে আইপিএলের। অনেকেই আবার বলছেন, আইপিএলের টিকিটের দাম বড্ড বেশি। মানুষজনের বাজেটও সীমিত। প্রতি পাঁচ দিন বা ছ’ দিন অন্তর মানুষ বেশি টাকা খরচ করে টিকিট কিনতে পারছেন না। সব মিলিয়ে লোক মাঠে আসছে কম।

এ জাতীয় আরও খবর

ঢাকাসহ তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন

বিশ্বে ২৫ কোটির বেশি মানুষ জানেন না তাঁদের ডায়াবেটিস আছে

বিশ্ববাজারে তুলার ঘাটতির শঙ্কা, বাড়তে পারে দাম

শীতের সবজিতে বাড়তি দাম, ছোলাও কেজিতে বেড়েছে ২০ টাকা

লরেন্স বিষ্ণোই পরিচয়ে মাহমুদা মিতুকে হত্যার হুমকি

মৃত্যুর সাড়ে ৭ মাস পর সন্ত্রাসবিরোধী মামলার আসামি সামচু ঢালী

কৃষক কার্ডে মিলবে আবহাওয়ার পূর্বাভাসও: প্রতিমন্ত্রী

আদাবর থেকে যুবদল নেতা সজীব রানা আটক

হত্যার মামলায় জেল, সাত বছর পর জীবিত মিলল সেই নারী

ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি দেখলেন প্রধানমন্ত্রী

মুক্তি পেয়ে সরকারকে ধন্যবাদ জানালেন কামাল উদ্দিন

শ্রমিক অসন্তোষে বন্ধ ১৪৭ পোশাক কারখানা: বিজিএমইএ