যেসব খাবার খাবেন রোজায় সুস্থ থাকতে

news-image

লাইফস্টাইল ডেস্ক : রমজান মাসে সবাই রান্না ও খাবার খাওয়ার প্রতিযোগিতায় নেমে পড়ে। তবে আপনি জানেন কী– এসব ভাজা-পোড়া ও গুরুপাক খাবার স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়।

সারাদিন রোজা রেখে পাকস্থলী খুব ক্ষুধার্ত ও দুর্বল থাকে। এ সময় এত রকম গুরুপাক খাবার একসঙ্গে খেলে পেটের সমস্যা, মাথাব্যথা, দুর্বলতা, অবসাদ, আলসার, অ্যাসিডিটি ও হজমের সমস্যা হতে পারে। আবার ওজনও বেড়ে যায়।

তাই রোজায় সুস্থ থাকতে নিয়ম মেনে খাবার খেতে হবে।

কী খাবেন?

১. ডিমের কুসুম, কলিজা, মাছের ডিম, খাসি, গরুর চর্বিযুক্ত মাংস, হাঁস-মুরগির চামড়া, হাড়ের মজ্জা, ঘি, মাখন, ডালডা, সয়াবিন, গলদা চিংড়ি, নারিকেল।

২. আঁশযুক্ত খাবার স্বাস্থ্যের জন্য উপকারী। তাই খেতে পারেন সব রকমের ডাল, পুঁইশাক, খোসাসহ সবজি যেমন ঢেঁড়স, বরবটি, কচুরলতি, শিম।

৩. টকজাতীয় খোসাসহ পেয়ারা, জাম্বুরা, আমলকী খেতে পারেন।

৪. সব রকমের মাছ খেতে পারেন। বিশেষ করে সমুদ্রের মাছ, ছোট মাছ, মাছের তেল, উদ্ভিজ তেল, সানফ্লাওয়ার ওয়েল, সয়াবিন তেল ও দুধ।

যেসব খাবার কম খেতে হবে

১. শর্করাজাতীয় খাবার ভাত, রুটি, আলু ও মিষ্টি আলু।

২. মিষ্টি ফল যেমন– পাকা আম, টাটকা ফল ও পাকা পেঁপে।

৩. মিষ্টি খাবার ফিরনি, সেমাই।

যেসব খাবার একেবারেই খাওয়া উচিত নয়

বিভিন্ন ধরনের ফাস্টফুট, কেক, পুডিং, স্যান্ডউইচ, আইসক্রিম, বোতলজাত কোমল পানীয়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ