যেভাবে সরাসরি দেখা যাবে আর্জেন্টিনার ম্যাচ

news-image

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকায় আর্জেন্টিনা তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে চিলির বিপক্ষে। রিও ডি জেনিরোয় খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৩টায়।

দেশে বসে সনি সিক্স ও সনি টেন ২-এর পর্দায় দেখা যাবে এই ম্যাচ। এছাড়া অনলাইনে সনি লিভ ডট কমের মাধ্যমেও উপভোগ করা যাবে খেলা।

চিলির বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানে বেশ এগিয়ে আর্জেন্টিনা। দুই দলের মধ্যে হওয়া ৯৩টি ম্যাচের মধ্যে আর্জেন্টিনাই জিতেছে ৬১ ম্যাচ, ড্র হয়েছে ২৪টি খেলা।

বাকি ৮ ম্যাচে জয় চিলির। তবে এই ৮ ম্যাচের মধ্যেই রয়েছে ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকার ফাইনাল ম্যাচ দুটি।

শিরোপা ছাড়া অন্য কিছু ভাবার সুযোগ নেই বলে জানিয়ে রেখেছেন মেসি। মেসির ভাষায়, এটাই সময়, দেশের হয়ে শিরোপা জয় আমার বড় স্বপ্ন। আগে খুব কাছাকাছি গিয়েও পারিনি আমরা। এবার হার মানবো না। না জেতা পর্যন্ত চেষ্টা করে যাব। ক্লাব পর্যায়ে ও ব্যক্তিগতভাবে সব জেতার জন্য সৌভাগ্যবান মনে করি নিজেকে। জাতীয় দলের হয়ে কিছু জিততে পারলে সেটা আরও ভালো হয়। আলাদা আনন্দ হবে।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী