যেভাবে শিশুর রাগ সামলাবেন

news-image

অনলাইন ডেস্ক : বাড়ির ছোট্ট শিশু যখন রাগ করে, তাকে সামলাতে এক প্রকার চাপ অনুভব করেন বাবা-মা। সঠিকভাবে সামাল দিতে পারলে বাচ্চার জীবন থেকেই রাগ দূর করা সম্ভব। এজন্য কিছু বিষয় মাথায় রাখবেন-

রাগ করলে বাধা দেবেন না: অনেক বাবা-মা এ ক্ষেত্রে ভুল করেন। দ্রুত তাদের রাগ কমানোর চেষ্টা করেন। কিন্তু তারা যখন কাছে থাকবেন না, তখন কী হবে সেটা চিন্তা করেন না। শিশুদের শেখাতে হবে বাবা-মার অনুপস্থিতিতে রাগারাগি করা যাবে না। পরিবারের অন্য সদস্যদের সাথে মানিয়ে চলতে শেখাতে হবে।

ভয় না ভাঙানো: আপনার শিশু যদি কুকুর দেখে ভয় পায় তাকে অভয় দেবেন না। তাকে বলবেন না যে কুকুর তোমাকে কামড়াবে না, তারা কামড়ায় না। বরং তার পাশে থেকে বলবেন- আমি তোমার সঙ্গে আছি। তুমি অহেতুক ভয় পাচ্ছ- এমনটা বলবেন না। আপনার শিশুকে ভয় পেতে দিন, তবে এ সময় তার সঙ্গেই থাকবেন।

কোন বিষয়গুলো শিশুকে রাগান্বিত করে জেনে নিন: শিশুরা সব বিষয় বাবা-মায়ের কাছে বলতে চান না। তবে তারা কোন কোন বিষয়ে ভয় বা উদ্বিগ্ন সেগুলো জিজ্ঞেস করা ভালো অভ্যাস। এতে করে শিশুরাও কোন বিষয়গুলো তাদের ভীত করে আর কোনগুলোতে রাগ হয় সেগুলো শেয়ার করবে।

শিশুকে দ্রুত আপনার প্রতি বাধ্য করার চেষ্টা নয়: শিশুকে ধীরে ধীরে বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যদের ভালোবাসতে শেখান। যদি কেউ তাদের প্রতি কোনো ভুল করে, তবে তাকে ক্ষমা করতে শেখান। তাদের সব সময় আলাদা করে দূরে রাখবেন না।

খারাপ বাবা-মা নয়: শিশু রাগ করার সময় এটা মাথায় রাখবেন যে, বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ করলে তাদের করার কিছু নেই। রাগ করলে শিশুর আবেগকে গুরুত্ব দিন এবং নিজেদের উত্তেজিত হওয়া যাবে না।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী