যুক্তরাষ্ট্রে ২ লাখ মানুষের মৃত্যুর রেকর্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কোভিড-১৯ মহামারীতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্র। মৃত্যুর সংখ্যা কিছুটা কমে এলেও সংক্রমণ কমেনি সেই অর্থে। ইতিমধ্যে মৃত্যুর মিছিল ২ লাখ ছাড়িয়ে গেছে দেশটিতে। এ তথ্য ওয়ার্ল্ডওমিটারসের।

কোভিড ১৯-এ আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এ ওয়েবসাইটের হিসাব অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছেন ২ লাখ ৪ হাজার ১১৮ জন। পৃথিবীতে আর কোনো দেশে এত মানুষের মৃত্যুর রেকর্ড নেই মহামারীতে। আর করোনা রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪২ লাখ ৫০ হাজার ১৪০ জন। অসুস্থদের মধ্যে চিকিৎসাধীন ৪৪ লাখ ৫৪ হাজার ২৫৮ জন। আর ৭০ লাখ ৪ হাজার ৭৬৮ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছেন এই সময়ে।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মারা গেছেন টেক্সাসে। অঙ্গরাজ্যটিতে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২৫ হাজারের বেশি মানুষ। আর মারা গেছেন ১৫ হাজার ২০৬ জন। অন্যদিকে আক্রান্তে শীর্ষে ক্যালিফোর্নিয়া। অঙ্গরাজ্যটিতে ৭ লাখ ৮৬ হাজার ৪৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। আর মারা গেছেন ১৫ হাজার ১৮ জন। ফ্লোরিডায় ৬ লাখ ৮৩ হাজার ৭৫৪ জন আক্রান্ত, মারা গেছেন ১৩ হাজারের বেশি মানুষ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া রোগটিতে গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১২ লাখ ২৮ হাজার ৫৫৬ জনে। সুস্থ হয়েছেন ২ কোটি ২৮ লাখ ২১ হাজার ৪১৭ জন। বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৬৫ হাজার ৩৭ জন।
দ্বিতীয় স্থানে থাকা ভারতে মোট ৫৪ লাখ ৮৫ হাজার ৬১২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৩ লাখ ৯২ হাজার ৬৫০ জন। মারা গেছেন ৮৭ হাজার ৯০৯ জন।

ব্রাজিলে ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জনের প্রাণ গেছে কোভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৪৪ হাজার ৬২৯ জন।
এটিকে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ