যুক্তরাষ্ট্রে হেরোইনসেবী মৃতের সংখ্যা বাড়ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : অতিরিক্ত হেরোইন সেবনের কারণে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে সেখানকার স্বাস্থ্য কর্তৃপক্ষ। ২০১৩ সালে এই সংখ্যা ছিল আট হাজার দু’শরও বেশি। বুধবার এমন তথ্য প্রকাশ করেছে ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেন্টিং (সিডিসি)। খবর দ্য সান ডেইলির

প্রতিবেদনে অনুযায়ী, ২০১৩ সালে হেরোইনসেবীর সংখ্যা দাড়িয়েছে প্রতি এক হাজার জনের মধ্যে ১.৬ শতাংশ, যা ২০০২ সালের নারীদের তুলনায় দ্বীগুন। পুরুষদের সংখ্যাও তুলনামূলকভাবে ৫০ শতাংশ বেড়েছে যা প্রতি ১ হাজার জনের মধ্যে ৩.৬ শতাংশ।

সিডিসি প্রধান টম ফ্রেইডেন জানিয়েছেন, বর্তমানে প্রায় ৫ লাখ আমেরিকান হেরোইন আশক্ত। আঞ্চলিক সব গোষ্ঠির মধ্যে হেরোইনের ব্যবহার দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এর ফলে নাটকীয়ভাবে মৃতের সংখ্যা বাড়ছে বলেও জানান তিনি। ফ্রেইডেন আরো জানান, বছরে প্রতি ৫০ জনের মধ্যে একজন হেরোইন সেবনের ফলে মারা যাচ্ছে।

হেরোইন আসক্তি, এটার উৎস, উৎস অতি দ্রুত পাল্টে যাওয়ার ধরন, হেরোইনের গুণগত মানে পরিবর্তন, এটা সেবন প্রক্রিয়া আন্তঃসম্পর্কিত হওয়ার কারণে এই মাদক কতোটা বিপজ্জনক তা বুঝতে পারা যায়।

উল্লেখ্য, সিডিসির এই প্রতিবেদনটি ২০০২-২০১৩ সাল পর্যন্ত বিশ্লেষন করে তৈরি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান