যুক্তরাষ্ট্রে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বুধবার সন্ধ্যায় হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে। লোকটি এক নারীকে হত্যার পর তার লাশ কংক্রিটভর্তি পিপার মধ্যে লুকিয়ে রেখেছিল। বিষাক্ত প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। চলতি মাসে দুজনের মৃত্যুদণ্ডাদেশ কার্যকরের দিনক্ষণ নির্ধারিত ছিল। এই লোকটির মৃত্যুদণ্ডাদেশ প্রথমে কার্যকর হল।

৫১ বছর বয়সী ট্রই ক্লার্ক ১৯৯৮ সালে তার সাবেক রুমমেট ক্রিস্টিনা মিউসকে হত্যা করে। ওই সময় ক্রিস্টিনার বয়স ছিল ২০ বছর। মাদকসেবী ও বিক্রেতা ক্লার্ক ক্রিস্টিনাকে প্রথমে পিটিয়ে তারপর বাথটাবে ডুবিয়ে হত্যা করে।

তদন্ত কর্মকর্তারা কয়েক মাস পর ক্রিস্টিনার লাশটির সন্ধান পায়। সেখানে অপর এক লোকের লাশও পাওয়া যায়। ক্লার্ক বরাবরই তার অপরাধ অস্বীকার করে গেছে। তার আইনজীবীরা বলেন, ক্লার্কের সাবেক এক প্রেমিকার সাক্ষ্যের ভিত্তিতে মূলত তার বিরুদ্ধে এ রায় দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত