যুক্তরাষ্ট্রে সরাসরি সম্প্রচারকালে গুলিতে নিহত দু’সাংবাদিক

news-image

যুক্তরাষ্ট্রে একটি টেলিভিশনের সরাসরি সম্প্রচারকালে দু’জন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। ভার্জিনিয়ায় টেলিভিশন চ্যানেল সিবিএস-এর জন্য সরাসরি সাক্ষাতকার নিচ্ছিলেন সাংবাদিক অ্যালিসন পারকার। তখন ক্যামেরায় ছিলেন এডাম ওয়ার্ড। টেলিভিশন ফুটেজে গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যান ক্যামরাম্যান ওয়ার্ড। এরপরই গুলির শিকার হন সাংবাদিক অ্যালিসন পারকার। এ দু’সাংবাদিক দম্পতি। তারা ডব্লিউডিবিজে নামের একটি প্রতিষ্ঠানের হয়ে কাজ করেন। ওই প্রতিষ্ঠানটি সিবিএসের সঙ্গে সম্পৃক্ত। ডব্লিউডিবিজের স্টেশন ম্যানেজার জেফ্রে মার্কস বলেছেন, তারা দু’জনেই নিহত হয়েছেন। তিনি বলেন, কি কারণে এ ঘটনা ঘটেছে তা তারা জানেন না। এ ঘটনায় দায়ী কে অথবা ঘাতক কে বা কারা তাও আমরা জানি না।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান