যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে চীনের কৃত্রিম হামলার ভয়ঙ্কর ভিডিও প্রকাশ

news-image

অনলাইন ডেস্ক : নতুন করে উত্তেজনা বাড়ালো চীনের বিমানবাহিনী। এবার পারমাণবিক ক্ষমতা সম্পন্ন চীনের এইচ-৬ বোমারু বিমানকে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সামরিক ঘাঁটি গুয়ামে হামলা চালাতে দেখা গেছে। কৃত্রিম এই ভিডিওটি গত শনিবার (চীনের পিপল’স লিবারেশন আর্মির বিমান বাহিনীর উইবু অ্যাকাউন্টে প্রকাশ করা হয়।

বিশ্লেষকরা বলছেন, ভিডিও প্রকাশের মধ্য দিয়ে মূলত যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছে চীন। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। বিশ্লেষকেরা মনে করেন ভিডিও`র মাধ্যমে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে চীন

দুই মিনিট ১৫ সেকেন্ড দীর্ঘ একটি ভিডিও প্রকাশ করে দেশটির বিমান বাহিনী। ভিডিওটিতে যে মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে দেখা গেছে সেই গুয়াম যুক্তরাষ্ট্রের অন্যতম বড় সামরিক স্থাপনা। প্রশান্ত মহাসাগরে অবস্থিত এই স্থাপনায় মার্কিন বিমান ঘাঁটিও রয়েছে।
এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলে যেকোনও সংঘাতের জবাব দিতে যুক্তরাষ্ট্রের কাছে খুবই গুরুত্বপূর্ণ এই ঘাঁটিটি। ওই ঘাঁটিতে কৃত্রিম হামলা চালানোর যে ভিডিওটি চীন প্রকাশ করেছে তা শুরু হয়েছে হলিউড সিনেমার মতো নাটকীয় মিউজিক দিয়ে। এই মিউজিকের সঙ্গে সঙ্গে মরু অঞ্চলের কোনও এক ঘাঁটি থেকে এইচ-৬ বোমারু বিমানকে উড়াল শুরু করতে দেখা যায়।

ভিডিওটি’র নাম দেওয়া হয়েছে, ‘যুদ্ধের ঈশ্বর এইচ-৬কে আক্রমণ শানাচ্ছে।’ ভিডিওটির সংক্ষিপ্ত বর্ণনায় চীনা বিমানবাহিনী লিখেছে, ‘আমরা মাতৃভূমির আকাশ নিরাপত্তা প্রহরী; মাতৃভূমির আকাশ সবসময় সুরক্ষিত রাখার আত্মবিশ্বাস এবং ক্ষমতা দুইই আমাদের আছে।’ সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ