যুক্তরাজ্য থেকে ফেরা যাত্রীদের কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল

news-image

নিজস্ব প্রতিবেদন : যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসা যাত্রীদের জন্য কোয়ারেন্টিনের নিয়ম কিছুটা শিথিল করেছে সরকার। এখন থেকে যুক্তরাজ্য ফেরত যাত্রীদের ৪ দিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে, যা এতদিন ১৪ দিন করে থাকতে হচ্ছিলো।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে এ সংক্রান্ত নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার থেকে নতুন এই নির্দেশনা কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, যুক্তরাজ্য থেকে যারা আসবেন, তাদের সবাইকে ৪ দিন বাধ্যতামূলকভাবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। চারদিন পর নমুনা পরীক্ষায় কারও করোনা সংক্রমণ পাওয়া না গেলে তিনি বাড়িতে গিয়ে বাকি ১০ দিনের (মোট ১৪ দিন) কোয়ারেন্টিন সম্পন্ন করবেন।

আর চারদিন পর নমুনা পরীক্ষায় কারও সংক্রমণ ধরা পড়লে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে সরকার নির্ধারিত হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে বলে নতুন ওই নির্দেশনায় বলা হয়েছে।

লন্ডন ও আশপাশের এলাকা থেকে করোনার একটি নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। এ জন্য গেল ডিসেম্বরের শেষ দিকে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশেও যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বিষয়ে সতর্কতা জোরদার করা হয়।

গত ২৩ ডিসেম্বর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের সঙ্গে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ না থাকলে বাধ্যতামূলকভাবে ৭ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। এরপর ২৮ ডিসেম্বর সরকার সেই সময়সীমা বাড়িয়ে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করে, যা পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয়। ওই ১৪ দিন যাত্রীদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে রাখার ব্যবস্থা হয়।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী