যুক্তরাজ্যে শারীরিক স্পর্শের শিকার হন ৬৬ ভাগ ছাত্রী

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাজ্যে ৬৬ ভাগ ছাত্রী অবাঞ্ছিত শারীরিক স্পর্শের শিকার হন বলে চিলড্রেনস চ্যারিটি প্ল্যান ইন্টারন্যাশনাল ইউকে নামের একটি সংস্থার জরিপে উঠে এসেছে।

জরিপে আরো বলা হয়েছে যুক্তরাজ্যে প্রতি তিনজনে একজন ছাত্রী স্কুলের পোশাক পরিহিত অবস্থায় প্রকাশ্যে যৌন হয়রানির শিকার হন। আর প্রতি তিন জনের মধ্যে দুই জনই অবাঞ্ছিত যৌন মনোযোগের অভিজ্ঞতার সম্মুখীন হন।

জরিপটি প্রকাশ হয়েছে বিবিসি’র এক প্রতিবেদনে। কাউকে হয়রানির শিকার হতে দেখলে নীরব দর্শকের ভূমিকা পালন না করে তৎক্ষণাৎ এর প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এই জরিপটি ১৪ থেকে ২১ বছর বয়সী এক হাজার টিনেজার ছাত্রীর মধ্যে চালানো হয়েছে এবং ছাত্রীদের সাক্ষাৎকার নেয়া হয়েছে। সেখানে দেখা গেছে, যুক্তরাজ্যে ৬৬ শতাংশ ছাত্রীর অবাঞ্ছিত যৌন মনোযোগ অথবা অবাঞ্ছিত শারীরিক স্পর্শের অভিজ্ঞতা হয়েছে। এমনকি আট বছরের শিশুও এমন দৃশ্য দেখা বা এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার কথা জানিয়েছে। আর তিনজনে একজন ছাত্রী স্কুলের পোশাক পরিহিত অবস্থায় অনাকাক্সিক্ষত স্পর্শ, তাকিয়ে থাকা, শিস দেয়ার মত অবাঞ্ছিত যৌন মনোযোগের শিকার হয়েছেন।

প্রতি চারজনের মধ্যে একজন ছাত্রী বলেছেন, তাদের অনুমতি না নিয়ে রাস্তায় অপরিচিত মানুষ তাদের ছবি তুলেছেন বা ভিডিও করেছেন এমন ঘটনাও ঘটেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত