যা করলে ভালো থাকবে চুলের স্বাস্থ্য

news-image

লাইফস্টাইল ডেস্ক : শীত শেষে প্রকৃতিতে বইছে ফাগুন হাওয়া। এ সময় ত্বক ও চুলে নিতে হয় বাড়তি যত্ন। ঋতু পরিবর্তনের সময় আমাদের চারপাশের আর্দ্রতা এবং তাপ ক্রমাগত পরিবর্তন হয়। তাই ত্বক ও চুলে নানাবিধ সমস্যা দেখা দেয়।

আসুন জেনে নিই চুলকে স্বাস্থ্যকর ও সুরক্ষিত রাখার সাত উপায়-

১. চুলে ডিপ কন্ডিশনার করুন। এটি চুলের শুষ্কতার সঙ্গে লড়াই করে চুলকে ঝলমলে ও সতেজ করবে। আর নারিকেল তেল ব্যবহার করতে পারেন।

২. এ সময় চুলের যত্নে ব্যবহার করতে পারেন মাইল্ড শ্যাম্পু, যা চুল ভালো রাখবে।

৩. চুলে হিট ট্রিটমেন্ট করার সময় ফ্রিকোয়েন্সি কমিয়ে নিন। কারণ এটি চুলের ক্ষতি করে থাকে। হিট ট্রিটমেন্ট নেয়ার আগে চুলের সিরাম হিসেবে অর্গান অয়েল ব্যবহার করুন।

৪. চুলে নিয়মিত তেল দিন। তেল মাথার তালু শুষ্কতা দূর করে। এ ছাড়া চুলের গোড়া শক্ত ও তালুর পুষ্টির জন্য তেল সারা রাত ভালো কাজ করে।

৫. অ্যালোভেরার জেল দূর করবে মাথার ত্বকের চুলকানি ও খুশকি। মাথার তালুতে অ্যালোভেরা ঘষে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। এর পর শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে ফেলতে হবে।

৬. প্রচুর পানি পান করুন। পানি পানের মাধ্যমে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়। ফলে মাথার তালু আর্দ্র থাকে ও চুল প্রচুর শক্তি পায়।

৭. শ্যাম্পু করার জন্য গরম পানির পরিবর্তে স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করুন।সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ