যারা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মুখোমুখি হচ্ছে

news-image

স্পোর্টস ডেস্ক : আজ বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নামবে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ, লিভারপুল, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটির মত জায়ান্টরা। যেখানে গ্রুপ বি’র বিগ ম্যাচে রাত ২টায় ইন্টার মিলানের আতিথ্য নেবে রিয়াল মাদ্রিদ।

গ্রুপ বি’তে তিন ম্যাচে একটি করে জয় তিন দলের। শীর্ষ দল বরুশিয়া মুনশেনগ্লাডবাখের চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তিন নম্বরে রিয়াল মাদ্রিদ। আর জয়হীন ইন্টার মিলান সবার তলানিতে। তাইতো এই ম্যাচ খুবই গুরুত্বপূর্ন দুই দলের জন্য।

চার নভেম্বর ঘরের মাঠে প্রথম লেগের ম্যাচে ইন্টারকে ৩-২ গোলে হারিয়েছিলো জিদানের মাদ্রিদ। এই ম্যাচে চোটের কারণে অধিনায়ক রামোসকে পাবে না ব্লাঙ্কোসরা। তবে করোনা মুক্ত হয়ে ফিরেছেন ক্যাসেমিরো।

অন্যদিকে ইন্টার মিলানের বড় কোন তারকার চোট সমস্যা নেই। তবে করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন মার্সেলো ব্রোজোভিচ, আলেকজেন্ডার কোলারভ ও ড্যানিয়েল প্যাডেলি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন