যশোর শহিদ মিনারে ৫২০০ মোমবাতি প্রজ্বালন

news-image

যশোর সংবাদদাতা : ২১ ফেব্রুয়ারি মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি বাঙালির হৃদস্পন্দন, অস্তিত্বের অহংকার। ৫২০০ মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে ভাষাশহীদদের স্মরণ করলেন যশোরবাসী।

শনিবার সন্ধ্যায় চাঁদের হাটের উদ্যোগে যশোর কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষাশহীদদের স্মরণ ও জাতীয় জীবনের সমস্ত অন্ধকার বিলীন করে নতুনে উদ্ভাসিত হওয়ার প্রত্যয়ে বিশিষ্ট ব্যক্তিরা মোমবাতি প্রজ্বালন করেন।

এর আগে শুক্রবার শহিদ মিনার চত্বর আল্পনার রঙে আঁকা হয়। ২০১৮ সাল থেকে শহিদ মিনারে আল্পনা আঁকা ও মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করছে চাঁদের হাট যশোর জেলা শাখা।

শনিবার বিকালে শহিদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সাংস্কৃতিক সংগঠন উদীচী, সুরধ্বনি, পুনশ্চ, সুরবিতান ও ভৈরবের শিল্পীরা। গানে গানে ভাষাশহীদদের স্মরণ করা হয়।

এরপর চাঁদের হাটের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান নূরজাহান ইসলাম নীরা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু প্রমুখ।

এরপর সন্ধ্যায় যশোরের বিশিষ্টজনরা শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্বালন করেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী