ম্যারাডোনা দ্রুত সেরে উঠছেন : চিকিৎসক

news-image

স্পোর্টস ডেস্ক : মস্তিষ্কে জমাটবাঁধা রক্ত অপসারণে সফল অস্ত্রোপচারের পর আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা দ্রুত সেরে উঠছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।

গত মঙ্গলবার রাতে বুয়েন্স আয়ার্সের একটি প্রাইভেট ক্লিনিকে ৮০ মিনিটের অস্ত্রোপচার শেষে ম্যারাডোনার মস্তিষ্ক থেকে রক্তের একটি জমাট অপসারণ করা হয়। সাবেক তারকা এই ফুটবলারের সবশেষ শারীরিক অবস্থা তুলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন চিকিৎসক লিওপোলদো লুকে।

“আমি কেবলই তাকে দেখলাম। তার চেতনা ফিরেছে, খুব ভালো মেজাজে আছেন। তিনি যেভাবে সেরে উঠছেন তাতে আমরা অবাক। তবে আমাদের আরও সতর্ক হতে হবে। কেননা আমরা এখনো অস্ত্রোপচারের পরবর্তী পর্যায়ে আছি।”

“এটা পরিষ্কার যে, তার কোনো স্নায়ুগত জটিলতা নেই। অন্যান্য যেসব মাপকাঠি রয়েছে সেগুলোও আমরা মূল্যায়নে আমরা অপেক্ষা করছি। কারণ, এটা অস্ত্রোপচার পরবর্তী খুব নিকটের সময়। তবে তার সুস্থতা দারুণ হচ্ছে।”

এদিকে, ম্যারাডোনার সুস্থতা কামনায় নানাভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন তার ভক্তকুল। হাসপাতালের বাইরে অনেকে জড়ো হয়েছেন, ব্যানার টানিয়েছেন।

অস্কার মেদিনা নামে এক সমর্থক এএফপিকে বলেন, “তার স্বাস্থ্য আরও একবার তাকে সমস্যায় ফেলেছে। তবে সেরে ওঠার মতো অ্যান্টিবডি রয়েছে তার।”

অসুস্থতা বোধ করার পর সোমবার লা প্লাতার একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর বেশ কিছু ডাক্তারি পরীক্ষা হয় ১৯৮৬ সালের আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো ম্যারাডোনার। এই শহরেরই ক্লাব জিমনাসিয়া ওয়াই এসগ্রিমার বর্তমান কোচ তিনি।

গত শুক্রবার ৬০তম জন্মদিন পালন করা ম্যারাডোনার নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে। দুইবার আক্রান্ত হয়েছেন হার্ট অ্যাটাকে। রয়েছে হেপাটাইটিস, এ ছাড়া গ্যাস্ট্রিকের কারণে বাইপাস সার্জারিও হয়েছে তার।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন