ম্যারাডোনার সেই বিখ্যাত গোল (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক : প্রায় ৬০ মিটার দূর থেকে বল নিয়ে এগিয়ে প্রতিপক্ষের পাঁচজনকে বোকা বানিয়ে এক গোল করেছিলেন ডিয়োগো ম্যারাডোনা। ফিফা ডট কমে গোলটিকে শতাব্দীর সেরা গোল হিসাবে নির্বাচিত করে ভক্তরা। ১৯৮৬ সালের বিশ্বকাপের ইংলিশদের বিরুদ্ধে ওই ম্যাচেই বিতর্কিত এক গোল করেছিলেন তিনি। যাকে ‘হ্যান্ড অব গড’ বলে আখ্যায়িত করা হয়। ফুটবলের সেই কিংবদন্তি ম্যারাডোনা আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে বুধবার নিজ বাসায় মারা যান তিনি। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন ৮৬ সালের বিশ্বকাপজয়ী এ কিংবদন্তি।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ম্যারাডোনার মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছে, ‘আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও সভাপতি ক্লদিও তাপিয়া আমাদের কিংবদন্তি ডিয়েগো আরমান্দো ম্যারাডোনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন। আপনি সব সময় আমাদের হৃদয়ে থাকবেন।’

জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া বলেন, ‘ডিয়েগো আর্মান্দো ম্যারাডোনা… আপনি সর্বদা আমাদের হৃদয়ে থাকবেন।’

চারটি ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করে ম্যারাডোনা। তার মধ্যে অন্যতম ছিল ১৯৮৬ বিশ্বকাপ। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে স্বর্ণগোলক জিতেন তিনি। নিজের সেরা পারফরম্যান্স দিয়ে দেশের জন্য বয়ে আনেন বিশ্বকাপ জয়ের স্বাদ। ম্যারাডোনার জন্য সেই বিশ্বকাপ স্বরণীয় হয়ে আছে দুটি কারণে। ৮৬ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ২–১ গোলে জয় লাভ করে। দুই গোলই করেন ম্যারাডোনা।

ম্যারাডোনা চারটি ফিফা বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। যার মধ্যে ছিল ১৯৮৬ বিশ্বকাপ, যেখানে তিনি আর্জেন্টিনা দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন এবং দলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেন। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হিসেবে স্বর্ণগোলক জিতেন তিনি। প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা ২–১ গোলে জয় লাভ করে। আর্জেন্টিনার পক্ষে উভয় গোলই করেন ম্যারাডোনা। দুইটি গোলই ফুটবল ইতিহাসে স্মরণীয় হয়ে আছে দুইটি ভিন্ন কারণে। এর মাঝে প্রথম গোলটিই ইতিহাস বিখ্যাত। যে গোলটি তিনি গোলরক্ষক পিটার শিলটনকে বোকা বানিয়ে বাম হাত দিয়ে সবার চোখের আড়ালে করেছিলেন। আর পরের গোলটি মাঝমাঠ থেকে একাই টেনে নিয়ে গিয়ে গোল করেছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন