মোড়ক উন্মোচন হলো ‘সজীব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ গ্রন্থের

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘সজীব ওয়াজেদ জয়-সমৃদ্ধ আগামীর প্রতিচ্ছবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থিত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সরকারি বাসভবনে তিনি গ্রন্থটির মোড়ক উন্মোচন করেন।

এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং গ্রন্থটির প্রকাশক জুনাইদ আহমেদ পলক, প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব ও গ্রন্থটির সম্পাদক আশরাফুল আলম খোকন এবং জয়ীতা প্রকাশনীর স্বত্বাধিকারী ইয়াসিন কবির জয়।

ওবায়দুল কাদের বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর সজীব ওয়াজেদ জয় প্রযুক্তির সহায়তায় দেখিয়েছেন বিস্ময়কর সাফল্য। বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীন সার্বভৌম পতাকা, তিনি বাংলাদেশের স্বাধীনতার রোল মডেল এবং তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন ও অর্জনের বিশ্বব্যাপী স্বীকৃতি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রযুক্তির অব্যাহত উন্নতির কল্যাণে এটাই বদলে যাওয়া বাংলাদেশ। শেখ হাসিনার নেতৃত্বের কারিশমা আর আইসিটির সক্ষমতার রূপকার সজীব ওয়াজেদ জয়।

আগামীকাল সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তিনি ডিজিটাল বাংলাদেশের নেপথ্যের নায়ক, নিঃশব্দে ঘটে যাওয়া আইসিটি বিপ্লবের স্থপতি, কোটি তরুণের স্বপ্নসারথি।

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে সজীব ওয়াজেদ জয়ের ভিশন, মিশন ও তার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই হচ্ছে এই বইটি প্রকাশের মূল উদ্দেশ্য।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ