মোহাম্মদ রফিক জন্মদিন আজ

news-image

স্পোর্টস ডেস্ক : মোহাম্মদ রফিক। বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। ১৯৭০ সালের ৫ সেপ্টেম্বর পুরান ঢাকায় জন্ম নিয়েছিলেন এই বিস্ময় অলরাউন্ডার। আজ তিনি জীবনের ৫০ বছর পূর্ণ করলেন।

বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে জিনজিরা বস্তিতে সারাদিন ক্রিকেট খেলে আর মাছ ধরে সময় কাটানো ছোটবেলার রফিক দেখেছিলেন দারিদ্র‍্যতাকে। দারিদ্র‍্যতাকে জয় করেছন রফিক, জয় করেছেন বিশ্বকেও।

বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে টেস্টে তিনি সর্বপ্রথম ১০০ উইকেট শিকারি। শুধু তাই নয়, তিনি ব্যাটিং এবং বোলিং দুই দিকেই ছিলেন সফল।

মোহাম্মদ রফিক অবসর নেয়ার আগ পর্যন্ত মোট ৩৩ টেস্টে ৮৭৪৪ বল করে ৪০৭৬ রান দিয়েছেন এবং বিনিময়ে নিয়েছেন ১০০ উইকেট। ব্যাটিংয়ে তিনি ৩৩ টেস্টে ১০৫৯ রান করেছেন এবং তার সর্বোচ্চ রান ছিল ১১১।

ওয়ানডে ক্রিকেটে রফিক ১২৫ ম্যাচে ১১৯১ রান করেছেন যেখানে তার সর্বোচ্চ রান ৭৭। বোলিংয়ে তিনি ১২৫ ম্যাচে ৬৪১৪ বল করে দিয়েছেন ৪৭৩৯ রান এবং নিয়েছেন ১২৫ উইকেট।

টি-টুয়েন্টিতে রফিক ১ ম্যাচে ২৪ বল করে ২২ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট এবং ব্যাটিং করে করেছেন ১৩ রান।

এ জাতীয় আরও খবর

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন