মোদীর প্রথম সফর ঢাকায়, হবে তিস্তা চুক্তি

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রথম ঢাকা সফরেই তিস্তা চুক্তি সই হতে পারে। সরকারপ্রধান হিসেবে তার প্রথম সফরটিও হতে পারে ঢাকায়। এ খবর দিয়েছে ভারতীয় সংবাদপত্র বিজনেস স্ট্যান্ডার্ড।  



পত্রিকাটি বলেছে, এরই মধ্যে বিষয়টি নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা হয়েছে নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা শুভেচ্ছা জানাতে মোদীকে টেলিফোন করলে তাদের মধ্যে দীর্ঘ সময় ধরে কথা হয়। তাতেই তিস্তা চুক্তি প্রসঙ্গ আসে। মোদী তখন বলেছেন, তিনি ঢাকাই প্রথম সফর করবেন। এবং ঢাকাকে তিনি তার সেকেন্ড হোম বলেই মনে করেন। 



কূটনৈতিক সূত্রের বরাতে পত্রিকাটি আরও লিখেছে, নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে বলেছেন, দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করতে তিনি অর্থপূর্ণ সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে চান। 

এ জাতীয় আরও খবর

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান