মেহেদীর চমক, ব্যাকফুটে নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে নিউজিল্যান্ডকে ২৭২ রানের টার্গেট দিয়েছে টাইগাররা। তবে শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। শুরুতের কিউই শিবিরে হানা দেন মুস্তাফিজুর রহমান। দলীয় ২৮ রানে মার্টিন গাপটিলকে ফেরান এই টাইগার পেসার। এরপর হেনরি নিকোলসকে ব্যক্তিগত ১৩ রানে আউট করেন মেহেদী হাসান।

এর আগে ব্যাট হাতে হাফ সেঞ্চুরির পর তুলে নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল ও মোহাম্মদ মিথুন। অবশেষে নির্ধারিত ৫০ ওভারে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটের বিনিময়ে ২৭১ রান।

এদিন, ব্যাটিংয়ে নেমে শুরুতেই মাঠ ছাড়েন লিটন দাশ। দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির চতুর্থ বলে পুল করতে গিয়ে শটে থাকা উইল ইয়ংয়ের ক্যাচে দলীয় ৪ ও ব্যাক্তিগত শূন্য রানে বিদায় নেন। দ্বিতীয় উইকেট জুটিতে দেখেশুনে খেলন তামিম ইকবাল-সৌম্য সরকার। এই জুটি ৮১ রান তোলে। তবে ভালো খেলতে থাকা সৌম্য মিচেল স্যান্টনারের বলে স্টাম্পিং হয়ে মাঠ ছাড়েন। ৪৬ বলে ৩টি চার ও একটি ছক্কায় ৩২ করেন এই বাঁহাতি।

দারুণ খেলতে থাকা তামিম ইকবাল দুর্ভাগ্যবশত রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। ৩১তম ওভারের দ্বিতীয় বলে দলীয় ১৩৩ রানে মাথায় রান নিতে গিয়ে আউট হন তিনি। ১০৮ বলে ১১টি চারে ৭৮ করে টাইগার অধিনায়ক। নিজের ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চাশতম হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। ২১২তম ওয়ানডেতে এসে এদিন ৮৪ বলে ফিফটি করেন তিনি। এরপরেই দলীয় শতরান তুলে নেয় বাংলাদেশ।

দলীয় ৪১তম ওভারে মিচেল স্যান্টনারের বলে বিদায় নেন মুশফিকুর রহিম। ৫৯ বলে ৩টি চারে ৩৪ রান করেন তিনি। তার বিদায়ের পর দলীয় ২০০ রান করে বাংলাদেশ।

শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান মিথুন। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই ডানহাতি ৫৭ বলে ৭৩ রান করেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান। মাহমুদউল্লাহ ব্যক্তিগত ১৬ রানে বিদায় নেন। আর মেহেদি হাসান আউট হন ৭ রানে।

কিউই বোলারদের মধ্যে ২টি উইকেট পান স্পিনার স্যান্টনার। এছাড়া বোল্ট, হেনরি ও জেমিসন একটি উইকেট দখল করেন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী