মেসি এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে!

news-image

স্পোর্টস ডেস্ক : বার্সা ছাড়ার ঘোষণার পর কোথায় যাবেন মেসি? এখন এমন প্রশ্নই বিশ্বের ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মেসির সম্ভাব্য নতুন ঠিকানা হিসেবে ম্যানসিটি, পিএসজি, ইন্টার মিলান, ম্যানইউ ও জুভেন্টাসের নাম বাতাসে ভাসলেও সবচেয়ে বেশি শোনা যাচ্ছে ম্যানসিটির নাম।

তবে এরই মাঝে ফুটবলের রাজপুত্রকে নিজেদের দলে ভিড়িয়েছে আইপিএলে অংশ নেয়া বলি বাদশা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স।

অবশ্যই তা বাস্তবে নয়; ফটোশপ কারসাজিতে, যা দেখে চোখ ছানাবড়ার উপক্রম হয়েছিল নেটিজেনদের।

এবার নিছক মজার ছলেই মেসিকে কেড়ে নিতে চাইছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বুধবার দুপুরে কেকেআরের অফিসিয়াল টুইটারে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে কেকেআরের জার্সি পরে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন মেসি। ছবির ক্যাপশনে লেখা হয়েছে– ‘মিস্টার মেসি, বেগুনি ও সোনালি জার্সি পরলে কেমন হয়?’

প্রায় একই কায়দায় দলের জার্সিতে মেসির ছবি ফটোশপ করে সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, মেসিকে দলে চান কিনা সমর্থকরা।

সমর্থকদের উদ্দেশ্যে তারা লিখেছে– ‘আগামী বিপিএলে লিওনেল মেসিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে দেখতে চান? আমাদেরকে জানান।’

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এমন পোস্ট নিয়ে মজেছে বাংলাদেশের নেটিজেনরা।

বুধবার মেসির বার্সা ছাড়ার ঘোষণার পর নানা আঙ্গিকে বিশ্বব্যাপী সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মেসিকে নিয়েই মেতে আছেন তা বলাই বাহুল্য এখন।

তবে বিশেষ কোনো কারণে বৃহস্পতিবার বিকেলে সেই পোস্টটি মুছে ফেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স কর্তৃপক্ষ।

তথ্যসূত্র: টুইটার

এ জাতীয় আরও খবর

বাংলাদেশি বংশোদ্ভূত ছেলেটাই ভোগালেন বাংলাদেশকে

শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে দ্বিতীয় সভা ৯ নভেম্বর

এই নারী আমার স্ত্রী নন : গোলাম মাওলা রনি

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলি, সেনা সদস্য আহত : আইএসপিআর

নাহিদ ইসলামের ডাকে এখন ১০০ জনও জড়ো হবেন না: রাশেদ খাঁন

নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ প্রাণহানি

ভুটানকে হারিয়ে সাফে শুভসূচনা বাংলাদেশের

তিনি শুধু স্বরাষ্ট্রমন্ত্রী নন-সর্বমন্ত্রণালয়ের মন্ত্রী: নাহিদ ইসলাম

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ