মেসির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ আদালতে খারিজ

news-image

অনলাইন ডেস্ক : ২০১২-১৩ মৌসুমে ৬৯ ম্যাচ খেলে অবিশ্বাস্য ৯১টি গোল করেছিলেন লিওনেল মেসি। এখনও পর্যন্ত ওই সময়টিকে মেসির সেরা সময় হিসেবে ধরা হত। কিন্তু না, তার চেয়েও ভাল সময় এখন কাটাচ্ছেন আর্জেন্টিনীয় এই মহাতারকা।

ক্যারিয়ারের অধরা মাধুরী ছিল যা, সেই দেশের জার্সিতে বড় টুর্নামেন্টও অবশেষে জিতে ফেলেছেন তিনি। এরপর বার্সেলোনার সঙ্গে আবার পাঁচ বছরের চুক্তি মোটামুটি নিশ্চিত। এরপর এলো আরও এক সুখবর। মেসির বিরুদ্ধে ওঠা আর্থিক আত্মসাৎ এবং জালিয়াতির অভিযোগ খারিজ করে দিল স্পেনের আদালত।

বর্তমানে পরিবার নিয়ে মায়ামি সমুদ্র সৈকতে ছুটি কাটাচ্ছেন মেসি। এই খবর যেন তার ছুটির আনন্দ বাড়িয়ে দেবে শতগুণে।
২০২০ সালে ফেদেরিকো রেত্তোরি নামক স্পেনের বাসিন্দা আর্জেন্টিনীয় মেসির বিরুদ্ধে আর্থিক আত্মসাতের অভিযোগ করেন। রেত্তোরির দাবি ছিল, তিনি মেসির স্বেচ্ছাসেবী সংস্থায় কাজ করতেন। অভিযোগ ছিল, মেসির সংস্থা যে অর্থ পেত তা সরাসরি দান করে দেওয়াই নিয়ম ছিল। কিন্তু তা হয়নি। অনুদান পাওয়া অর্থ ব্যাংকে ঢুকত কিংবা মেসির ব্যক্তিগত কাজে খরচ হত বলে অভিযোগ করেছিলেন রেত্তোরি।

কিন্তু এই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ পাওয়া যায়নি। রেত্তোরিও প্রামাণ্য কোনও নথি দেখাতে পারেননি। এরপরই স্পেনের আদালত অভিযোগ খারিজ করে দেয়। প্রসঙ্গত, ২০১৯ সালেও একই অভিযোগ করেছিলেন রেত্তোরি। সেবারেও পাত্তা পাননি। এমনকি, রেত্তোরি যে মেসির সংস্থায় কাজ করতেন এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নবীনগরে সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি