মেসির বিনিময়ে ম্যানসিটি তিন খেলোয়াড় ও ৯০ মিলিয়ন পাউন্ড দিতে রাজি

news-image

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসিকে পাওয়ার জন্য বার্সেলোনাকে নতুন প্রস্তাব দিয়েছে ম্যানচেস্টার সিটি। এক মেসির জন্য কাতালান ক্লাবটিকে তিনজন খেলোয়াড় এবং ৯০ মিলিয়ন পাউন্ড দিতে আগ্রহী পেপ গার্দিওলার ক্লাব ম্যানসিটি।

বার্সেলোনার সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে দীর্ঘদিনের ক্লাব পরিবর্তন করার ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।
দীর্ঘ প্রায় দুই দশক কাটিয়ে বার্সেলোনা ত্যাগের খবর দিয়ে মেসি গোটা ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন।

বার্সেলোনার হয়ে বর্ণিল ক্যারিয়ারে আর্জেন্টাইন তারকা মেসি জয় করেছেন লা লিগার ১০টি ট্রফি এবং চারটি ইউরোপীয় চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। কিন্তু সর্বশেষ ইউরোপীয় মিশন থেকে তিক্ত স্বাদ নিয়ে বিদায় হতে হয়েছে কাতালান ক্লাবকে।

বার্সেলোনা ছাড়ার পরিকল্পনা থেকেই করোনা টেস্টে অংশ নেননি মেসি। সোমবার নতুন প্রধান কোচ রোনাল্ড কোম্যানের অধীনে অনুশীলনেও যোগ দেননি মেসি।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী