মেসির জোড়া গোলে বার্সার বড় জয়

news-image

স্পোর্টস ডেস্ক : গত অক্টোবরে গেতাফের মাঠে গিয়ে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা। মৌসুমে কাতালান জায়ান্টদের এটি ছিল প্রথম হার। এবার নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে তারই যেন প্রতিশোধ নিল রোনাল্ড কোম্যানের দল। লিওনেল মেসির জোড়া গোলে গেতাফেকে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে বার্সা। সেই সঙ্গে লা লিগার শিরোপা ভাগ্যও নিজেদের হাতে রাখল তারা।

অ্যাথলেটিকো বিলবাওকে বিধ্বস্ত করে কোপা দেল রে’র শিরোপা জয়ের আনন্দ তরতাজা থাকতেই গেতাফের বিপক্ষে মাঠে নামে বার্সা। শুরু থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া কোম্যানের দল এগিয়ে যায় অষ্টম মিনিটে। বুসকেটসের পাসে জাল খুঁজে নেন মেসি।

কিন্তু সেই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বার্সা। ১২তম মিনিটে লংলের আত্মঘাতী গোল হজম করে বসে তারা। তবে একই ভুল করে গেটাফেও। ২৮তম মিনিটে চাকলার আত্মঘাতী গোলে ফের এগিয়ে যায় বার্সা। মেসি নিজের দ্বিতীয় গোলের দেখা পান ৩৩তম মিনিটে।

দ্বিতীয়ার্ধে সমতায় ফিরতে চেষ্টা করে গেতাফে। ৬৯তম মিনিটে উনালের পেনাল্টি থেকে ব্যবধানও কমায় তারা। তবে ম্যাচের শেষদিকে ফের জ্বলে ওঠেন মেসি। এলএমটেনের পাসে বার্সার ব্যবধান ৪-২ করেন আরাউয়ো। হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন মেসি। কিন্তু সেই সুযোগ না নিয়ে তিনি যোগ করা তৃতীয় মিনিটে পাওয়া পেনাল্টি নিতে দেন গ্রিজম্যানকে। সফল স্পট কিকে গেতাফের জালে শেষ বলটি জড়িয়ে দেন ফরাসি ফরোয়ার্ড।

এই জয়ে সেভিয়াকে টপকে ৩১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সা। তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। দিয়োগো সিমিওনের দল সিংহাসন দখলে রেখেছে হুয়েস্কোকে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত