মেসির অসাধারণ গোলেও জয় পেল না আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচেই শুরুতে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। দুই ম্যাচই শেষ পর্যন্ত হয়েছিল ড্র। কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেও এমন ভাগ্য বরণ করতে হয় কি না সেই শঙ্কা দেখা গিয়েছিল। হলোই তাই।

রিও দে জেনেইরোর নিল্তন সান্তোসে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৩টায় কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপের ম্যাচে চিলির মুখোমুখি হয় আর্জন্টিনা। আর প্রথমার্ধে অধিনায়ক লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে গেলেও ভিত কাজে লাগাতে পারল না লিওনেল স্ক্যালোনির বাকি শিষ্যরা।

দ্বিতীয়ার্ধে গোল হজম করে ১-১ সমতায় ড্র হয়েছে ম্যাচটি।

শুরুর দিকে অনেকটা ছন্নছাড়া খেলে আর্জেন্টিনা। ১৮ মিনিটে সহজ সুযোগ পেয়েও গোলরক্ষকের হাতে মারেন গঞ্জালেস। ম্যাচের ৩১ মিনিটে লো সেলসোকে ফাউল করলে চিলির ডি বক্সের বাইরে ফ্রি কিক পায় আর্জেন্টিনা। ঠিকে যেন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পুনরাবৃত্তি।

সেবার চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো মেসির ফ্রি কিক ঠেকিয়ে দিয়েছিলেন। তবে এবার পুনরাবৃত্তি ঘটেনি। কোপায় অসাধারণ এক ফ্রি-কিক দেখে বিশ্ব। গোলপোস্টের কোনা দিয়ে করা মেসির দুর্দান্ত শট হাত বাড়িয়েও ছুতে পারেননি ব্রাভো। বল জালে জড়ায়। ১-০ তে এগিয়ে যায় আলবিসেলেস্তেরা।

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী