মৃত্যুর সময় ক্ষমা চাইল খুনী ধর্ষক

news-image

ধর্ষণ ও খুনের দায়ে যুক্তরাষ্ট্রের টেনেসিতে সাজাপ্রাপ্ত খুনী বিল্লি রয় আইরিক বৃহস্পতিবার মৃত্যুর সময় ক্ষমা চাইলেন। মৃত্যুর আগে তার শেষ বাক্যটি ছিলো, ‘আমি বলতে চাই, আমি অত্যন্ত দুঃখিত।’

টেনেসিতে আইরিকের ফাঁসির সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে আইরিক বলেছিলো তার কিছু বলার নেই। পরবর্তীতে তিনি সংক্ষেপে ক্ষমা চান। উপস্থিত সাংবাদিকরা এক প্রতিবেদনে জানায়, সাক্ষ্য নেয়ার স্থানে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা ২৬ মিনিটে আইরিককে মৃত্যুদন্ড কক্ষে নেয়া হয়। তার এক মিনিট পর ঔষধ প্রদান করে মৃত্যু প্রক্রিয়া শুরুর আগে তাকে জিজ্ঞেস করা হয় তিনি কিছু বলতে চান কী না! জবাবে দীর্ঘশ্বাস ফেলে প্রথমে এক শব্দে তিনি বলেন, ‘না’। তারপর তিনি বলেন, ‘আমি শুধু বলতে চাই আমি অত্যন্ত দুঃখিত। এইতো, আর কিছু না।’

উল্লেখ্য, ১৯৮৫ সালে পাউলা ডায়ার নামের ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও খুনের অপরাধে ৫৯ বছর বয়সী আইরিককে মৃত্যুদন্ডের সাজা দেয়া হয়। ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত