মৃত্যুর আগে সৃষ্টিকর্তা সম্পর্কে যা বলে গেছেন হকিং

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বরেণ্য পদার্থবিদ স্টিফেন হকিং বেঁচে থাকাকালীন যেসব প্রশ্নের মুখোমুখি হয়েছেন সেগুলোর উত্তর নিয়ে ‘অ্যানসারস টু দ্য বিগ কোয়েশ্চনস’ নামে একটি বই প্রকাশ করে তার পরিবার। ওই বইয়ে সৃষ্টিকর্তার অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্টিফেন হকিং।

মঙ্গলবার ওই বইটি প্রকাশিত হয়। এ বইয়ের সমাপ্তি টানা হয় সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করার মধ্য দিয়ে।
বইয়ে সৃষ্টিকর্তা সম্পর্কে স্টিফেন হকিং বলেন, ‘সৃষ্টিকর্তা বলে কেই নেই। কেউ বিশ্বকে নিয়ন্ত্রণ করে না। শতাব্দীর পর শতাব্দী ধরে একটা জিনিস বিশ্বাস করে আসা হচ্ছে যে, আমার মতো প্রতিবন্ধী ব্যক্তিরা সৃষ্টিকর্তার অভিশাপের শিকার। কিন্তু সবকিছুকেই অন্য দৃষ্টিকোণ থেকে প্রকৃতির নিয়মানুযায়ী ব্যাখ্যা করা যায়।’

সৃষ্টিকর্তার অস্তিত্ব অস্বীকার করা হলেও এই বইয়ে এলিয়েনদের অস্বিত্ব স্বীকার করে নেয়া হয়েছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির কাছে মানুষ হেরে যাবে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে এতে।

প্রসঙ্গত, স্টিফেন হকিংকে তার যুগের সবচেয়ে সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। তিনি লউ গেহরিগ নামক মোটর নিউরন রোগে ভুগছিলেন। চলতি বছরের মার্চে ৭৬ বছর বয়সে মারা যান হকিং।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত