মুখ দেখেই বুঝে নিন শরীরে ভিটামিনের অভাব কি না

news-image

লাইফস্টাইল ডেস্ক : শরীর সুস্থ রাখতে সব ধরনের ভিটামিনই গ্রহণ করা জরুরি। সব খাবারে সব ধরনের ভিটামিন পাওয়া যায় না, তা সবারই জানা। এ কারণে কখনো কখনো কিছু ভিটামিনের অভাব পওড়ে শরীরে। তখন নানা ধরনের সমস্যা দেখা দেয়।

হয়তো দীর্ঘদিন ভিটামিন ঘাটতিতে ভোগার পর চিকিৎসকের কাছে গেলে রোগ শনাক্ত করা যায়। এজন্য অবশ্য নানাবিধ পরীক্ষা করতে হয়। তবে শরীরে ঠিক কোন ভিটামিনের ঘাটতি হচ্ছে, তা মুখ দেখেই জানা যায়। তবে কীভাবে? জেনে নিন কৌশল-

>> ইদানিং আপনার ত্বকের উজ্জ্বলতা কী কমে গেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাব হয়েছে।

এর সঙ্গে যদি সারা দিন ক্লান্তি থাকেন, খাবারের স্বাদ না পান তাহলে নিশ্চিত হতে পারেন। ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেই এসব সমস্যা হয়।

>> আবার ঠোঁট ফাঁটা কিংবা দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হওয়ার লক্ষণ হতে পারে শরীরে ভিটামিন সি’র অভাব। এজন্য দ্রুত লেবুজাতীয় ফল খাওয়া শুরু করুন।

>> চোখের নীচে কালি পড়ার লক্ষণ শুধুই যে অনিদ্রার কারণে হয় তা কিন্তু নয়। এ ছাড়াও চোখের চারপাশ ফুলে যাওয়ার সমস্যা ভিটামিন এ’র ঘাটতির লক্ষণ।

তবে ভিটামিন এ শরীরে বেশি গেলে সমস্যাও হতে পারে। তাই এমন উপসর্গ দেখলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

>> ভিটামিন এ ও সি’র ঘাটতি হলে ত্বকে লাল বা সাদা ফুসকুড়ি দেখা দিতে পারে। এ ছাড়াও পরিবারে কারও এমনটি থাকে অন্যদেরও হতে পারে।

কারণ এটি জেনেটিক সমস্যা। যা চিকিৎসার ভাষায় কেরাটোসিস পিলারিস নামে পরিচিত।

>> জিঙ্ক, নিয়াসিন, রিবোফ্লাভিন ও পাইরিডক্সিনের কম গ্রহণের ফলে মাথার ত্বক, ভ্রু, কান, চোখের পাতাসহ শরীরের বিভিন্ন স্থানে খুশকির মতো চামড়া উঠতে দেখা যায়।

>> আবার প্রায়ই মুখে ঘা হওয়ার সমস্যাও ভিটামিনের ঘাটতির ইঙ্গিত দেয়। এজন্য যাদের মুখে ঘা বা ঠোঁটের কোণে ফাটে তারা থায়ামিন, রিবোফ্লাভিন, পাইরিডক্সিন ও
আয়রন সমৃদ্ধ খাবার বেশি করে খান।

সবার শরীরেই কোনো না কোনো ভিটামিনের অভাব থাকতে পারে। এটি বিরল কিছু নয়। প্রাথমিকভাবে যদি মুখ দেখেই টের পান তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।

 

এ জাতীয় আরও খবর

মার্কিন কোম্পানিকে বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানের আমন্ত্রণ

রাজধানীর ৫ হাসপাতালে চালু হচ্ছে পিপিপি পদ্ধতিতে উন্নত চিকিৎসা সেবা: স্বাস্থ্যমন্ত্রী

২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ

নতুন বাড়িতে ওঠার সময় যে বিষয়গুলো খেয়াল করবেন

চুলে নজরকাড়া সাজ, পূর্ণিমা যেন অষ্টাদশী তরুণী!

‘ম্যাজিক বস’ নিলয় আলমগীর

আদালত প্রাঙ্গণে ক্ষুব্ধ পরীমনি

১৩১ রানের জুটি ভাঙলেন হাসান মাহমুদ

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ আহত

এআই যেন বেকারত্বের সংকট আরও না বাড়ায়, সতর্ক করলেন রাষ্ট্রপতি

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী