মুখ খুললেন প্রীতি জিনতা

news-image

বিনোদন ডেস্ক : অবশেষে বিয়ে করতে যাচ্ছেন প্রীতি জিনতা। আমেরিকান এক ছেলেকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। তারা বিয়ে করে মুম্বাইয়ে জমকালো একটি পার্টিও দিবেন। সেখানে বলিউডের অনেকেই থাকবেন। এমন কথাই কিছু দিন আগে শোনা গিয়েছিল।

 


তবে বিয়ের খবর উড়িয়ে দিলেন প্রীতি জিনতা। অন্তত আগামী এক বছরে বিয়ে করে সংসারী হওয়ার কোনও পরিকল্পনাই তার নেই বলে টুইটারে জানিয়েছেন বলিউড অভিনেত্রী।

 


‘বীর-জারা’ খ্যাত অভিনেত্রীর সঙ্গে অতীতে ঘনিষ্ঠতা ছিল নেস ওয়াদিয়ার। তার জীবনে বিশেষ মানুষ হয়ে উঠেছিলেন নেস। প্রীতিও খোলাখুলি তা স্বীকার করতেন। কিন্তু সেই সম্পর্ক টেঁকেনি। সরে গিয়েছেন নেস।ইদানীং শোনা যাচ্ছে, আগামী জানুয়ারিতেই প্রীতি বিয়ে করছেন তার মার্কিন বয়ফ্রেন্ডকে, যার সঙ্গে বেশ কিছুদিন হল তিনি ডেটিংও করছেন।

 


কিন্তু যাবতীয় জল্পনা খারিজ করে প্রীতির টুইট, জানুয়ারিতে বিয়ে করছি না, পরিচিতদের বলতে বলতে মুখ ব্যথা হওয়ার জোগাড়। এ নিয়ে অন্তত একটা বছর কোনও কথা বা আলোচনাই শুনতে চাই না, প্লিজ। শুধু তাই নয়, কথা দিচ্ছেন, সত্যিই যখন বিয়ে করবেন, নিজেই জানাবেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত